জাতিসংঘে বাংলাতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। 

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। 

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ২৪ সেপ্টেম্বর বাংলা ভাষায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। বাংলাতেই গণতন্ত্রের অগ্রযাত্রার কথা তুলে ধরবেন তিনি। এবারের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ কয়েকটি দিক থেকে বিশেষ গুরুত্ব বহন করে। বর্তমান সরকারের জন্য জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক মঞ্চে এটিই প্রথম অংশগ্রহণ। এর মধ্য দিয়ে বিশ্ববাসীর সামনে নতুন সরকারের রাজনৈতিক অঙ্গীকার এবং ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরার সুযোগ তৈরি হবে।

পররাষ্ট্র সচিব আরও জানান, ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট অস্তিত্বগত হুমকি মোকাবিলা বিষয়ক উচ্চ পর্যায়ের সভায় উদ্বোধনী বক্তব্য দেবেন। এসব সভায় তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু অর্থায়ন, অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর এবং জলবায়ু ন্যায়বিচারের পক্ষে বাংলাদেশের জোরালো অবস্থান তুলে ধরবেন।

অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী পাকিস্তান, থাইল্যান্ড, ভুটান, হাইতিসহ বেশ কয়েকটি দেশের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ও জমিয়তে ওলামা ইসলামের গোলাম মহিউদ্দীন। নিউইয়র্কের কর্মসূচি শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে তিনি দেশের উদ্দেশে রওনা হবেন। 

 

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফর ও কর্মসূচি তুলে ধরেন...
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা কাঠামোর (পে–স্কেল) প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। নতুন প্রজ্ঞাপনটির নাম দেওয়া...
জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণ ও সনদ প্রদানের...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন 
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর নিউইয়র্কসহ...
চাঁদপুরে দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহীনুর বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাইসহ অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন। রোববার দুপুরে...
মস্কোর গভর্নর আন্দ্রি বোরো-বেভ জানান, কিয়েভের ছোড়া ২৪৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। কয়েকটি ড্রোনের আঘাতে আবাসিক ভবনের পাশাপাশি স্থানীয় একটি গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।
দুই বছর পর ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও চালু হচ্ছে খুলনা-কলকাতাগামী ‘বন্ধন’ ট্রেন। সম্প্রতি দুই দেশের ট্রেন চলাচলে আলোচনা হয়েছে। তবে এখনো দিনক্ষণ ঠিক হয়নি।   
নতুন চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র স্থায়ী নিয়ন্ত্রণ পাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড বলছে, চুক্তিটি দ্বীপের সার্বভৌমত্ব ও...
লোডিং...

এলাকার খবর