প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ইতিবাচক আলোচনা চলছে: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ইতিবাচক আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ইতিবাচক আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, সফর নিয়ে নানা গুঞ্জন থাকলেও বাস্তবতার নিরিখে কাজ করছে সরকার। দুই দেশের মধ্যে কিছু বিদ্যমান চ্যালেঞ্জ রয়েছে। পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে একটি অনুকূল পরিবেশ তৈরি হলে আলোচনার মাধ্যমে সফরের তারিখ নির্ধারণ করা হবে।

এদিকে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত রয়েছে এবং এ নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। দুই দেশের সরকারপ্রধানের সুবিধাজনক ও উপযুক্ত সময়েই বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বৈঠকে দুই দেশের সম্পর্কের নানা দিক নিয়ে ফলপ্রসূ কথা হয়েছে উল্লেখ করে সামগ্রিক পরিস্থিতি ও বাংলাদেশের মানুষের প্রতি ইতিবাচক মনোভাবের কথা পুনর্ব্যক্ত করেন ভারতীয় হাইকমিশনার।

অন্তর্বর্তী সরকারের তুলনায় দেশের অবস্থান এখন ভালো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।  
আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ মঙ্গলবার রংপুরে একটি...
নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন...
বর্ষার মেঘ-বৃষ্টি পেরিয়ে প্রকৃতিতে এখন শরতের আগমনী বার্তা। নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাঠজুড়ে দুলছে কাশফুল। বদলে যাচ্ছে চারপাশের চেনা দৃশ্যপট। ঋতুচক্রের এই পালাবদলে প্রকৃতি সেজেছে তার চিরচেনা শরতের...
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে তিনজন রোগী আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত পুরুষ ওয়ার্ডের সার্জারি বিভাগে এই ঘটনা ঘটে।
জনপ্রিয় মার্কিন অভিনেতা ডেনিস হ্যাসকিন্স মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। টিন সিটকম ‘সেভড বাই দ্য বেল’ সিরিয়ালে প্রিন্সিপাল রিচার্ড বেল্ডিং চরিত্রের মধ্যদিয়ে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান। ...
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলামে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর