২২ অনলাইন প্ল্যাটফর্মে লেনদেনে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম

কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার চলমান তদারকির অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের ‘পেমেন্ট সিস্টেমস সুপারভিশন বিভাগ’ এই সতর্কতা জারি করেছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০২৪ অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স ছাড়া কোনো পেমেন্ট সিস্টেম পরিচালনা বা পেমেন্ট সেবা প্রদান নিষিদ্ধ।

আইনটির ৪(২) ধারার আওতায় বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পেমেন্ট সিস্টেম পরিচালনা কিংবা পেমেন্ট সেবা প্রদান করতে পারবে না। এ বিধান লঙ্ঘন আইনের ৩৭ (১) ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ।

বাংলাদেশ ব্যাংক ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনুমোদনহীন এসব প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

বাংলাদেশ ব্যাংক চিহ্নিত প্রতিষ্ঠানগুলো হলো— বহুদূর পে, জিনি পে, পেটিলার, বেঙ্গলি পে, পেরোয়া বিডি, সহজ পে বিডি, ইজি পে ওয়ে, একে পে, বিডি পে, সাজঘর পে, আস্থা পে/সি পে, উদ্যোক্তা পে, ওয়ালেট মিক্স, বিটিটি পে, ইজি পে অটোমেশন, ইউনিক পে বিডি, বিডি অটো পে, আরএইচ পে বিডি, ইজি পে, অটো পে লিমিটেড, বিশ্বস্ত ও পিপড়া পে।

কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে বলেছে, অনুমোদনহীন পেমেন্ট সেবা প্রদানকারীদের মাধ্যমে লেনদেন করলে ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো আর্থিক ও নিয়ন্ত্রক ঝুঁকির মুখে পড়তে পারে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিজিটাল পেমেন্ট খাতের ওপর নজরদারি অব্যাহত থাকবে এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়া পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবা পৌঁছে দিতেই ৫টি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। তবে প্রথম ছয় মাস শর্ত মেনে পরীক্ষামূলক কার্যক্রম চালাতে ব্যর্থ হলে, চূড়ান্ত লাইসেন্স হাত ছাড়া হতে পারে বলে...
জ্বালানি সংকটের কারণে চাপে বিশ্ব অর্থনীতি, বাড়ছে মূল্যস্ফীতির ঝুঁকি। বড় মন্দা এড়ানো গেলেও কমছে প্রবৃদ্ধির গতি। জাতিসংঘ এবং ওইসিডির পূর্বাভাস, এ বছর কমবে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি। জ্বালানির...
গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণে প্রচণ্ড চাপের মুখে পড়েছে দেশের গুরুত্বপূর্ণ তৈরি পোশাক শিল্প। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর- টানা তিন মাস ধরে চলা এই সংকটের কারণে ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদন।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে প্রায় সব ধরনের সবজির দাম এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা করে। আড়তদারদের দাবি, এখন সবজি পরিবহনে প্রতি ট্রিপে বাড়তি খরচ হচ্ছে চার হাজার টাকা।...
ভোজিনিয়ার এমন পরিচিতি ব্যবহার করতে চায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও। তবে এক্ষেত্রেও একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন তিনি। ভোজিনিয়ার ভাষায়, ‘বিশ্বকাপ চলাকালে অনেক কোম্পানি ও ব্র্যান্ড আমার সঙ্গে কাজ...
বাংলাদেশসহ সাত দেশের অংশগ্রহণে ভারতের যোধপুরে শুরু হয়েছে বহুজাতিক বিমান মহড়া ‘তারাং শক্তি ২০২৬’। এতে প্রথমবারের মতো ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ স্টেলথ...
বাংলাদেশের প্রয়োজনেই বোয়িংয়ের বিমান কেনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আজ সোমবার প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ...
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যদিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ১০৯৯ জনে পৌঁছাল। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর