রেমিটেন্স বিবেচনায় প্রবাসীদের ঋণ দিতে চায় সরকার: নুর

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পিএম

প্রবাসীরা যে পরিমাণ রেমিটেন্স পাঠাবে সে অনুযায়ী তাদের ব্যবসা বা বাড়ি করার জন্য সরকার ঋণ দিতে চায় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। মঙ্গলবার সকালে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রামরু আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘রিক্রুটিং এজেন্সিগুলোকে গ্রেডিং করতে চায় সরকার। রিক্রুটিং এজেন্সিগুলোকে শৃঙ্খলায় না আনা গেলে অভিবাসী শ্রমিকদের প্রতারণা ও নির্যাতন থেকে রক্ষা করা যাবে না। এক্ষেত্রে রামরুর মতো প্রতিষ্ঠানগুলোও এগিয়ে আসতে পারে। যেমন করে আমাদের ছাত্র আন্দোলনে আদিল ভাইয়েরা (মানবাধিকার সংস্থা অধিকারের আদিলুর রহমান খান) এগিয়ে এসে সহায়তা করেছিলেন।’ 

নুরুল হক নুর বলেন, ‘প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়িয়ে শ্রমিক পাঠালে সুবিধা পাওয়া যাবে। প্রবাসী আয়ও বাড়বে।’

তিনি বলেন, ‘প্রবাসীরা যে রেমিটেন্স পাঠাবে সে অনুযায়ী তাদের প্রয়োজনে ব্যবসা বা বাড়ি করার জন্য ঋণ দিতে চায় সরকার।’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুর বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতাতেই নতুন একটি সরকার এসেছে। ভঙ্গুর অর্থনীতির জটিল পরিস্থিতি থেকে দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন।’ 

অনুষ্ঠানে রামরুর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন এবং বর্তমান ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ড. তাসনিম সিদ্দিকীসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সৌদি বিমান বন্দরে হামলার পর থেকে নিয়মিত সেখানকার প্রবাসীদের নিয়মিত খোঁজ খবর নেওয়া হচ্ছে। পাশাপাশি রোগীর স্বজনদের সঙ্গে পররাষ্ট্র...
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম মো. সজিব হোসেন। তাঁর বাড়ি...
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, ‘বাংলাদেশের মানুষকে দক্ষ করে গড়ে তোলার মধ্য দিয়ে জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে চাই। বর্তমান সরকারের লক্ষ্য...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন গণঅধিকার পরিষদের (জিওপি) নেতারা। সোমবার বেলা ১১টায় বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়ছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩১৬ জনের মৃত্যু হলো। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও...
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ২১৩ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক...
লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
এসএসসি, এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী সর্বোচ্চ দুইটি বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবারও পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর