প্রতি ভোট কেন্দ্রে থাকবে ছাত্রলীগের ২০ নেতা কর্মী: সাদ্দাম হোসেন

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১০:২৭ এএম

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, 'আমরা স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনের কথা বলেছি, ভোটকেন্দ্র ভিত্তিক কমিটি আমরা গঠন করেছি। সারা দেশে ৪৩ হাজার ভোট কেন্দ্রে প্রায় ৮ লাখ নেতা কর্মী সম্পৃক্ত থাকবে। প্রতিটি কেন্দ্রে ছাত্রলীগের ২০ জন করে নেতা কর্মী সম্পৃক্ত থাকবে।'

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিকএর নৌকার বিজয় নিশ্চিত করতে বৃহস্পতিবার জেলা সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

এ সময় সাদ্দাম হোসেন বলেন, 'ছাত্রলীগের মূল লক্ষ্য হচ্ছে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করা। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যারা কেড়ে নিতে চায় তাদের পরাজিত করা, বাংলাদেশের মানুষের জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে যাতে তাদের রায় দিতে পারে সেই ব্যাপারে ছাত্র ও তরুণ সমাজ ঐক্যবদ্ধভাবে সোচ্চার ভূমিকা পালন করবে।' 

ছাত্রলীগের মূল লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করা উল্লেখ করে সাদ্দাম বলেন, 'তরুণ প্রজন্মের নিরাপত্তা এবং স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করার স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। স্মার্ট বাংলাদেশ তরুণ প্রজন্মের ড্রিম। এই স্মার্ট বাংলাদেশকে যেন আমরা রাজনৈতিকভাবে বিজয়ী করতে পারি, আন্দোলনের মাঠে বিজয়ী করতে পারি এবং নিরঙ্কুশ ব্যালট বিপ্লবের মাধ্যমে বিজয়ী করতে পারি- সেটিই আমাদের লক্ষ্য।' 

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের কালীবাড়ি, জেলরোড, ক্রীড়া সংস্থার সড়ক, আলফাত স্কয়ার, ডিএসরোড ও ফল বাজারে গণসংযোগ করেন তিনি। এসময় সুনামগঞ্জ জেলা ছাত্র লীগের সভাপতি দিপংকর কান্তি দে, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

পরে সন্ধ্যায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে গণসংযোগ করে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহ মাজার প্রাঙ্গণে নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাজার প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার...
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘এই গ্রামের কত ছেলে আছে যারা পরীক্ষা দিয়ে রিটেনে পাস করছে কিন্তু ভাইভায় এলাউ হইতে পারে নাই। চাকরি পায়নি। রিটেনে...
জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. সফিকুর রহমান বলেছেন, ‘চাঁদাবাজি বন্ধের দাবিতে, গ্যাস বিদ্যুতের দাবিতে আমাদের লংমার্চ। ১৮ কোটি মানুষের দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি। বিএনপি সরকারকে বলে দিতে...
ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসার সুযোগ তৈরির জন্য জামায়াতকে দায়ী করেছেন পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘আজকে একটা লং ড্রাইভ করলে, একটা লং মার্চ...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর