দল-প্রতীক পাল্টেও ভোটে অস্বস্তিতে সাবেক মন্ত্রীসহ ৭ নেতা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৫ এএম

দল ও প্রতীক বদলে ভোটে এলেও স্বস্তিতে নেই সাবেক এমপি-মন্ত্রীসহ ৭ নেতা। এর মধ্যে আছেন আনোয়ার হোসেন মঞ্জু, শাহজাহান ওমর, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননের মতো রাজনীতিবিদ। সেসব আসনে নৌকার প্রার্থী সরে গেলেও জয় পেতে তাঁদের হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে।

সবচেয়ে বেশি আলোচনায় আছেন বিএনপি থেকে সরাসরি আওয়ামী লীগে যোগ দেওয়া শাহজাহান ওমর। ঝালকাঠি-১ আসন থেকে নৌকা মার্কা ভোট করছেন সাবেক মন্ত্রী ও চারবারের এই এমপি। এই আসনে বিএনপির ভোটারদের পাশে না পেলে, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামানের শক্ত চ্যালেঞ্জ নিতে হবে তাঁকে।

পিরোজপুর-২ আসনে আরেক সাবেক মন্ত্রী ও সাতবারের এমপি জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবারই প্রথম দলীয় প্রতীক সাইকেল রেখে ভোটে আছেন নৌকা নিয়ে। সেখানে তাঁকে চ্যালেঞ্জ নিতে হবে ক্ষমতাসীন দলের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের।

কুষ্টিয়া-২-এ বিপাকে আছেন সাবেক তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনুও। ২০০৮ সাল থেকে মশাল ছেড়ে নৌকা নিয়ে ভোটে থাকলেও এবার তাঁকে মুখোমুখি হতে হবে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিনের।

২৮ বছর পর নিজ এলাকা বরিশাল থেকে হাতুড়ি ফেলে নৌকায় ভোট করছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। ১৯৭৯ ও ১৯৯১ সালে বরিশাল-৩ আসন থেকে এমপি হলেও এবার দাঁড়িয়েছেন বরিশাল-২ আসনে। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে এমপি হন ঢাকা-৮ আসন থেকে। এবার তাঁর প্রতিদ্বন্দ্বী সংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাস।

রাজশাহী-২ আসনে হাতুড়ি ছেড়ে নৌকায় ভোট করছেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, বগুড়া-৪ থেকে নৌকায় ভোটে আছেন জাসদ নেতা এ কে এম রেজাউল করিম তানসেন ও লক্ষ্মীপুর-৪ আসনে মোশারফ হোসেন। আওয়ামী লীগের প্রার্থী সরে গেলেও তাঁদের হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামতে হবে স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ সদর আসনে জয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। নির্বাচিত হয়ে তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা, অভিনন্দন ও মোবারকবাদ...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের মাঠে ঈদের আনন্দ নেই, বরং ভয় দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন ঐক্যবদ্ধ বাংলাদেশ সমর্থিত বরিশাল-৩ আসনের প্রার্থী ও এবি পার্টির মুখপাত্র ব্যারিস্টার...
যারা ভোটকেন্দ্র দখল করার পাঁয়তারা করছে, তাদের পরিণতি পতিত আওয়ামী লীগের মতো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়ার...
হাতপাখায় ভোট দিয়ে একবার সংসদে যাওয়ার সুযোগ করে দিতে বরিশাল–৫ (সদর) আসনের ভোটারদের অনুরোধ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম। তিনি এ আসনে দলটির...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর