নির্বাচনে দেশি–বিদেশি চক্রের তীক্ষ্ণ নজর রয়েছে: শাহজাহান ওমর

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৭:১১ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিছু দেশি–বিদেশি চক্র তীক্ষ্ণ নজর রাখছে বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শাহজাহান ওমর। বিএনপির সদ্য বহিষ্কৃত এই ভাইস চেয়ারম্যান বুধবার এক নির্বাচনী পথসভায় ভোটারদের জালভোট দেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে অনুরোধও জানিয়েছেন।  

পথসভায় নিজ ইউনিয়নবাসীর উদ্দেশ্যে শাহজাহান ওমর বলেন, ‘প্রিয় শুক্তাগড়বাসী। এই নির্বাচনে জিতে গেছেন, এই জেতা সেই জেতা নয়। সব হার হার নয়, সব জিত জিত নয়। যে রকম ২০১৮ সালে আমি হেরেছি না? আমি কি জনমানুষের কাছে হেরেছি? সব হার হার নয়। এই নির্বাচনে তো আমরা জিতে গেছি, এই জিত কি জিত?। তবে জিত হতে হবে। কেমন করে হবে, আমি বলছি।’ 

‘নির্বাচন দুই রকম হয়। এক রকম হলো ইনক্লুসিভ, সব দলকে নিয়ে নির্বাচন করা হয়। সেখানে যদি ভোট থাকে ৩০টা দাঁড়াইছে (প্রার্থী) ৭ জন। ৭ জনের যে ৫টা ভোট পায়, ৫ সদস্যে হয়ে যায়।’ যোগ করেন তিনি। 

শাহজাহান ওমর বলেন, ‘এই নির্বাচনে কিছু কিছু দেশি–বিদেশি চক্র আমাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে নজর দিছে। বিশেষ করে আপনাদের এই সিটে অনেক সাংবাদিক, অনেক আমাদের বিরোধী দলীয় এজেন্ট, দেশি-বিদেশি এজেন্ট গোপনে তথ্য নেবে। যদি একটা জাল ভোট দেন সঙ্গে সঙ্গে কট হয়ে যাবেন, যদি একটা মৃত ব্যক্তির ভোট কাস্ট করেন কট হয়ে যাবেন। যারা বিদেশ থাকে তাঁদের ভোট দেন কট হয়ে যাবেন। দয়া করে এইগুলো করবেন না।’ 

শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ পথসভায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুল হক মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ–সভাপতি সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম সরফরাজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চুসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাইর পীর) সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘আমরা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছি। জামায়াত সহ অন্যান্য দলও ইশতেহার প্রকাশ করেছে। ইশতেহারে আমরা পরিষ্কারভাবে বলেছি,...
নাগরিক ঐক্যের আহ্বায়ক ও বিএনপির জোট সঙ্গী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বগুড়া-২ আসনে অবৈধ ঘোষণা করা হলেও ঢাকা-১৮ আসনে বৈধতা পেয়েছে। শনিবার ঢাকার আসনগুলোর রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার...
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন। বৃহস্পতিবার দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র...
জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদ এবং আরেক অংশের নেতা আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে ১৮ দলীয় নতুন একটি রাজনৈতিক জোট গঠিত হয়েছে। এর নাম দেওয়া হয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট বা এনডিএফ।...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর