দুর্নীতিবাজদের রক্ষায় কাজ করছে সরকার: মির্জা ফখরুল

আপডেট : ০২ জুন ২০২৪, ০৮:১১ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দুর্নীতিবাজদের রক্ষায় কাজ করছে সরকার।’রোববার জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এসময় সরকারকে লুটেরা দাবি করে, দেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মতে, পরিস্থিতি না বদলালে দেশের অস্তিত্ব থাকবে না। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, কোথাও কোন জবাবদিহিতা নেই। আওয়ামী লীগ শুধু ক্ষমতা চায়। আর ক্ষমতা টিকিয়ে রাখতে চারদিকে আজিজ-বেনজীরের মতো রক্ষী বানায়। শুধু সাবেক সেনা ও পুলিশ প্রধান নয়, এমপিদের অপকর্মও বের হচ্ছে বলে দাবি তার। 

মির্জা ফখরুল বলেন, পত্রিকা খুললে এখন শুধু লুট আর লুট ছাড়া কিছুই পাবেন না। অদ্ভুত! কারা লুট করছে? যারা আমাদের সমাজে, রাষ্ট্রের বড় দায়িত্বে, আর্মির সাবেক প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান, আইজি; তাদেরটা বেরিয়ে আসছে। বাংলাদেশ ব্যাংক লুট হয়ে যায়, সোনা হারিয়ে যায়, ডলার রিজার্ভ কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়ে চলে যাচ্ছে, ইন্টারন্যাশনাল হ্যাকিং হচ্ছে, মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে চলে যাচ্ছে, লুটপাট করে শেষ করে দিচ্ছে। 
  
বিএনপি মহাসচিব দাবি করেন, দুর্নীতিবাজদের রক্ষায় কাজ করছে সরকার। বিএনপি মহাসচিব বলেন, দেশ ও মানুষের অধিকার রক্ষায় আন্দোলন করছে তার দল। সব বাধা উপেক্ষা করে শিগগিরই একটি সফল আন্দোলন গড়ে তোলা হবে।

এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচদিনের বৃক্ষরোপণ...
কার্যক্রম নিষিদ্ধ দলের পদে থাকা নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সাথে স্থানীয় সরকারের বিভিন্ন পদে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়াদের আসন্ন...
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা মিছিল করেছে ছাত্রদল। আজ মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে রাজধানীতে এ মিছিল হয়।
চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। 
ম্যাচটি শেফিল্ডের ঘরের মাঠে হলেও মোটেও সহজ ছিল না। ম্যাচের মোটে ১ মিনিট যেতেই গোল হজম করেছিল শেফিল্ড। অবশ্য ৪র্থ মিনিটেই সমতায় ফেরায় তারা। ৬৭ মিনিটে আরেকদফা পিছিয়ে পড়ে শেফিল্ড। এবারও প্রতিক্রিয়া...
দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। নতুন দাম আজ বুধবার সকাল ১০টা থেকে...
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর