শেখ হাসিনাকে আর হজম করতে পারছে না ভারত: বিএনপি নেতা দুলু

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২১ পিএম

শেখ হাসিনাকে নিয়ে গিয়ে ভারত এখন আর হজম করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আজ রোববার বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন।

এসময় বিএনপি নেতা দুলু বলেন, ‘এই ১৫ বছর শেখ হাসিনা যে অন্যায়, যে অবিচার বাংলাদেশের মাটিতে করেছে, যে লুটপাট করেছে, লুটপাটের সহযোগিতা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত করেছে। সেই ভারত এখন শেখ হাসিনাকে নিয়ে গিয়ে হজম করতে পারছে না। এখন শেখ হাসিনা পচে এমন গন্ধ শুরু হয়েছে, সেই গন্ধ এখন বমিও করতে পারছে না। এখন ভারতে মিডিয়া লেগে পড়েছে কীভাবে বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করা যায়।’

জোনাইল মহিলা কলেজ মাঠে আয়োজিত জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা বিএনপির সদস্য ও দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি, গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম।

দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর