ভোটের মাধ্যমে জনগণ সরকার প্রতিষ্ঠা করতে চায়: আসাদুজ্জামান রিপন 

 

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৮:১৭ পিএম

‘জনগণ একটি জবাবদিহিমূলক সরকার চায়, ভোটের মাধ্যমে জনগণ সরকার প্রতিষ্ঠা করতে চায়’ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ড. আসাদুজ্জামান রিপন। শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং সরকারি কলেজ মাঠে এক জনসমাবেশ এ মন্তব্য করেন তিনি।

এসময় আসাদুজ্জামান রিপন বলেন, ‘কিছু কিছু উপদেষ্টার মধ্যে এখন পাঁচ বছর ক্ষমতায় থাকার একটি খায়েশ জন্ম নিয়েছে। তারা বলে জনগণ নাকি তাদের পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায়। এগুলো মিথ্যে কথা। মানুষ নির্বাচন চায়, ভোট দিতে চায়। এটার জন্যই মানুষ জীবন দিয়েছে, সংগ্রাম হয়েছে, বিপ্লব হয়েছে। এর জন্যই ২৪এর অভ্যুত্থান হয়েছে।’

লৌহজং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ আয়োজিত ২৪’র গণ অভ্যুত্থানে রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তনে জন–আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে জনসমাবেশে উপস্থিত ছিল লৌহজং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ মোস্তফা, কেন্দ্রীয় যুবদলের সহ–সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, জেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খানসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...

এলাকার খবর