ডেডলাইনের মধ্যেই সংস্কার ও বিচার করে নির্বাচন দিন: জামায়াত সেক্রেটারি 

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৬:২৪ পিএম

ডেডলাইনের মধ্যেই সংস্কার ও মানবতাবিরোধীদের বিচার করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ শুক্রবার সকালে কুমিল্লার লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে লাকসাম উপজেলা ও পৌরসভার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে জামায়াত সেক্রেটারি বলেন, ‘যে ডেডলাইন দিয়েছেন এর মধ্যেই সংস্কার ও মানবতাবিরোধীদের বিচার করে নির্বাচন দিন। নির্বাচনের ইলেকট্রোরাল প্রসেস, নির্বাচনী প্রক্রিয়া অবাধ নিরপেক্ষ নিরাপদ করার জন্য পুলিশের সংস্কার, জনপ্রশাসনের সংস্কার, সংবিধানের সংস্কারসহ ন্যূনতম সংস্কার শেষ করে, আর খুনি হাসিনা এবং তাঁর সহযোগীরা যারা দেশকে রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছে, তাদের বিচার দৃশ্যমান করে এই সময়ের মধ্যে নির্বাচন দেবেন। আমরা নির্বাচনে যেতে প্রস্তুত আছি।’

জামায়াতের সেক্রেটারি আরও বলেন, ‘প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে একটি জাতীয় নির্বাচনের যে অভিযাত্রা শুরু হয়েছে, তিনি তার একটি ডেটলাইন দিয়েছেন। নির্বাচন নিয়ে আমাদের অনেকে ভুল বোঝার চেষ্টা করে, কিন্তু না। আমাদের আমীর-এ জামায়াত কালকেও বলেছেন, সরকার বলেছে ২৬ সালের জুন অথবা ২৫ সালের ডিসেম্বর, আপনি যেসময় পারেন নির্বাচন করেন। তবে কথা একটাই, চৌদ্দ, আঠারো, চব্বিশের মতো নির্বাচন বাংলার মানুষ হতে দেবে না। আমরা বলেছি, আপনি যে টাইম দিয়েছেন, এর মধ্যেই সংস্কার করে মানবতাবিরোধীদের বিচার করে নির্বাচন দিন। আমরা নির্বাচনে যেতে প্রস্তুত আছি।’

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। লাকসাম পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মু. জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদ্য মু. আবদুর রব, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজনসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। 

বক্তব্য শেষে সেক্রেটারি জেনারেল জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৮ আসনে অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, কুমিল্লা-৯ আসনে ড. একেএম সৈয়দ সারোয়ার সিদ্দিকী, কুমিল্লা-১১ আসনে ডা. আবদুল্লাহ মো. তাহের, কুমিল্লা-১০ আসনে মাওলানা মো. ইয়াসিন আরাফাতকে জামায়াতের প্রার্থী হিসেবে বিজয়ী করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ওপর বিএনপির কোনো সমর্থন থাকবে কিনা–সে বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এই দেশের রাজনীতির যত গন্ডগোল পাকানো, জুলুম করানো, কে ক্ষমতায় যাবে আর যাবে না, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি—সবকিছুর রিমোট কন্ট্রোল তো উনারা (দিল্লি) করছেন। তারা সমস্ত আন্তর্জাতিক...
রাজধানীতে জুলাই শহীদদের স্মরণসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘জীবন গেলেও ২৪ হারিয়ে যেতে দেব না।’ তিনি ২০২৪ সালের অর্জন বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবি জানান।
সাদিক কায়েম জামায়াতে যোগ দিয়ে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপি নেতা রাশেদ খান।
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর