কখন কী হয়ে যায়, সবাই আতঙ্কে আছে: আসাদুজ্জামান রিপন

আপডেট : ২৩ মে ২০২৫, ১১:০৪ পিএম

দেশ সংকটে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘কখন কী হয়ে যায়, এ নিয়ে সবাই আতঙ্কের মধ্যে আছে। এটা কোনো ভালো বিষয় নয়, খুব উদ্বেগের বিষয়।’ শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ‘মাদকবিরোধী গণসমাবেশ ও মানববন্ধনে’ এ মন্তব্য করেন তিনি।

আসাদুজ্জামান রিপন বলেন, ‘দেশ সংকটের মধ্যে আছে। দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ সংকটের মধ্যে আছে। কখন কী হয়ে যায়– এ নিয়ে সবাই আতঙ্কের মধ্যে আছে। এটা কোনো ভালো বিষয় নয়, খুব উদ্বেগের বিষয়। পার্লামেন্ট ইলেকশন হবে কী হবে না, নির্বাচন কবে হবে, নির্বাচিত সরকার আসবে কী না অথবা অনির্বাচিত সরকার অনেকদিন থাকবে কী না– এ সব কিছু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।’

বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘আপনাদের সরকারের নাম হচ্ছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের কোনো কোন সদস্য; আপনার কোনো কোনো উপদেষ্টা আছেন– তারা পাঁচসালা, দশসালা, বিশসালা আগাচ্ছেন।’

চট্টগ্রাম বন্দরের বিষয়ে আসাদুজ্জামান রিপন বলেন, ‘চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও দায়িত্ব নির্বাচিত সরকারের। চট্টগ্রাম বন্দরের দায়িত্ব বিদেশিদের হাতে তুলে তুলে দেবেন, সীমান্তের একটি অংশ বিদেশিদের হাতে দিয়ে দেবেন– এগুলো বরদাস্ত করা হবে না।’

কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।

 

যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...

এলাকার খবর