যারা জুলুম করে, তাদের ওপর জুলুম ফিরে আসে: সারজিস

আপডেট : ২৮ মে ২০২৫, ০৫:২৫ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘একটা মানুষ যদি নিরপরাধ হয়, সে যে দলেরই হোক না কেন, তার ওপর অন্যায় করতে দেওয়া যাবে না। জুলুম যারা করে, তাদের ওপর জুলুম ফিরে আসে। তার উদাহরণ শেখ হাসিনা।’ 

আজ বুধবার দুপুর ১টায় দিনাজপুরের বিরলে পথসভায় সারজিস আলম এসব কথা বলেন।

সারজিস আলম বলেছেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা-বাণিজ্য চলছে। কোনো একটি রাজনৈতিক দল ইচ্ছা করেই অন্য একটি রাজনৈতিক দলের নিরীহ ব্যক্তিদের হয়রানি করতে টাকা খাওয়ার জন্য রাজনৈতিক মামলা-বাণিজ্য শুরু করে দিয়েছে। এই মামলা-বাণিজ্য চলতে দেওয়া যাবে না।’

এনসিপির এই নেতা বলেন, ‘বিগত ১৬ বছরে উত্তরাঞ্চলকে একটি দলের অংশ মনে করে সব সময় বঞ্চিত করা হয়েছে। দক্ষিণাঞ্চলের একটা পৌরসভাতে যে বরাদ্দ দেওয়া হতো, উত্তরাঞ্চলের একটা জেলাতেও সে বরাদ্দ দেওয়া হতো না। তাই উত্তরাঞ্চলের সমস্যাগুলো নিজের চোখে দেখে উপদেষ্টাদের জানাতে এই সফরে এসেছি।’

আগামীর বাংলাদেশে চাঁদাবাজির কোনো স্থান হবে না বলে উল্লেখ করেন সারজিস আলম। তিনি বলেন, ‘সীমান্ত এলাকার মাদকের ব্যবসাগুলো বড় বড় রাজনৈতিক দলের নেতারা সরাসরি পরিচালনা করে। যে সকল নেতারা এই মাদকের ব্যবসা থেকে ভাগ নেয় ও পরিচালনা করে, তাদের বিরুদ্ধে কথা বলতে হবে।’ 

এরপর সারজিস আলম জাতীয় নাগরিক পার্টি বিরল শাখার দলীয় কার্যালয় ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন। পথসভায় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে নেতারা বক্তব্য রাখেন। 

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর