লন্ডনের বৈঠকে নির্বাচনের সম্ভাবনা উঠে এলেও সংশয়ে বিশ্লেষকেরা

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৮:২৬ এএম

সম্প্রতি লন্ডনে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রায় দেড় ঘণ্টার এই বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। প্রধান উপদেষ্টা বলেন যে, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। 

ড. ইউনূস-তারেকের এই বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা তৈরি হলেও সন্দেহ রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। পাশাপাশি, বৈঠকে রাজনৈতিক সংকট দূর হয়েছে বলে দাবি অনেকের। তবে আশ্বস্তও হতে পারছেন না রাজনৈতিক বিশ্লেষকেরা।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, এখনও নির্বাচনের দিনক্ষণ স্পষ্ট করা হয়নি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই—এ নিয়েও সন্দেহ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের। তাঁদের মতে, নির্বাচনের আগে সংস্কার ও বিচার দৃশ্যমান করার চ্যালেঞ্জ রয়েছে। ছাত্র-জনতার আকাঙ্ক্ষাও পূরণ করতে হবে সরকারকে।

অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, ‘ইলেকশনের ধোঁয়াশা কাটেনি, সংকটও সেভাবে কাটেনি। লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের যে বৈঠক হয়েছে, সেখানে আইস ব্রেকিং হয়েছে মাত্র।’

কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘৭ মাস বা ৮ মাস পর যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনটার এখনই ফেব্রুয়ারিতে তারিখ নির্ধারণ হয়ে গেল—এটা বলার মতো সময় এখনও আসেনি। উভয়পক্ষ চাচ্ছে, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা করার।’

বিশেষজ্ঞরা বলছেন, জুলাই সনদ, সংস্কার ও আওয়ামী লীগের বিচার নিশ্চিতে দায়বদ্ধ এই সরকার। নির্বাচনের আগে যদি এসব আকাঙ্ক্ষা পূরণ না হয় আবারও বাধা আসতে পারে। 

অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, ‘বিচারের যে প্রক্রিয়া চলছে, যে গতিতে চলছে, এতে কবে নাগাদ বিচার শেষ হবে তার কোনো ঠিক নেই। সংস্কার আর বিচার এই সরকারকে করতে হবে। এই দুটি না করতে পারলে আপনি নির্বাচন করতে পারবেন না। জনগণ এই নির্বাচন মেনে নেবে না।’

কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘নির্বাচনী ব্যবস্থার সংস্কার না করে কীভাবে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দেওয়ার ক্ষেত্রে এসব সংস্কার, প্রস্তুতিসহ নানা বিষয় আছে। শুধু রাজনৈতিক সমঝোতাতেই এটি সম্ভব নয়।’

সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালিয়ে মব কালচার সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টনে শহীদ...
ষড়যন্ত্র, চক্রান্ত না করে, সরকারের ভুল ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন...
রুহুল কবির রিজভী বলেন, ১৭ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনুপ্রেরণা ছিলেন নজরুল। অন্যায় অত্যাচার অসাম্যের বিরুদ্ধে লড়াইয়ের মূলমন্ত্র নজরুলের কাছ থেকেই পেয়েছে নেতা–কর্মীরা।
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘স্বাধীনতার পর থেকেই বারবার গণতন্ত্রের জন্য লড়াই হয়েছে, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ একটি নতুন বাংলাদেশ দেখতে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর