বাংলাদেশে কখনোই গ্রহণযোগ্য নির্বাচন হয়নি: মুফতি ফয়জুল করিম

আপডেট : ২৬ জুন ২০২৫, ১০:৫৮ পিএম

স্বাধীন বাংলাদেশে কখনোই গ্রহণযোগ্য নির্বাচন হয়নি বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর পাংশা পৌরসভা চত্বরে আয়োজিত এক গণসমাবেশে এ অভিযোগ করেন তিনি।

এই গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি দেশে আর কোনো অগ্রহণযোগ্য নির্বাচন চান না বলেও মন্তব্য করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, ‘১৯৭৩ সাল থেকে এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচনও কেউ উপহার দিতে পারেনি। আমরা বাংলাদেশে আর অগ্রহণযোগ্য নির্বাচন চাই না। আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই।’

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আরও বলেন, ‘বাংলাদেশের বৈষম্য দূর করতেই জুলাই আন্দোলন হয়েছিল। আন্দোলনে ২ হাজার মানুষ জীবন দিয়েছে। অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। কেন? কোনো বৈষম্য থাকবে না। কিন্তু কী দেখছি? ৫ আগস্টের পরে এক দল আবারও দখলদারি, চাঁদাবাজি, বৈষম্য, জুলুম, অত্যাচার, অবিচার, খুন এবং নিজেরা নিজেরা খুনাখুনি করতে গিয়ে ১৩০ জনের উপরে খুন হয়েছে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ পাংশা উপজেলা শাখার সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান কবিরের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান প্রমুখ।

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর