মব সন্ত্রাসে জড়িতদের আইনের আওতায় আনার দাবি বাম গণতান্ত্রিক জোটের

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১২:১৩ পিএম

সাবেক সংসদ সদস্য ও হা–মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের বাড়িতে হামলা, চট্টগ্রামের পটিয়া ও লালমনিরহাটের পাটগ্রাম থানায় দলীয় পরিচয়ে হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।   

গতকাল শুক্রবার রাতে দেওয়া এক বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোটের নেতারা এসব ঘটনাকে পরিকল্পিত ‘মব সন্ত্রাস’ হিসেবে অভিহিত করেন এবং সংশ্লিষ্টদের অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

বাম গণতান্ত্রিক জোটের নেতারা অভিযোগ করেন, সরকারের ব্যর্থতা ও আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা মব সন্ত্রাসকে উসকে দিচ্ছে। তাঁরা বলেন, অভ্যুত্থানের পর থেকে মাজার, বাউল আখড়া, আদিবাসী ও ভিন্নমতের মানুষদের ওপর হামলা, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ও ম্যুরাল ভাঙার মতো ঘটনায় একটি ভয়াবহ সংস্কৃতি প্রতিষ্ঠা পাচ্ছে।

তাঁরা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যের সমালোচনা করে বলেন, যেভাবে মবকে প্রেশার গ্রুপ বা গণআন্দোলনের সঙ্গে তুলনা করা হয়েছে, তাতে সন্দেহ তৈরি হচ্ছে—সরকার কি মব সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে?

দেশের সংকট সমাধানে বিবৃতিতে দ্রুত মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা ও নির্বাচন আয়োজনের দাবি জানান বাম জোটের নেতারা। 

অন্তর্বর্তী সরকার বিএনপির সাথে ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলে অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বুধবার রাজধানীর কাকরাইলের আইডিইবি মাল্টিপারপাস হলে ১১ দলীয় ঐক্যের আয়োজিত এক সেমিনার...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকারি অনুদান আত্মসাতের অভিযোগ উঠেছে রিফাত রশিদসহ তিন নেতার বিরুদ্ধে। অর্থ গোপন ও অপব্যবহারের তদন্ত দাবি।
সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো হালনাগাদে দ্রুত ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি জোরালো করেছে জাতীয় নাগরিক পার্টি। দলটি বলছে, ২০১৫ সালের পর দীর্ঘ ১১ বছরে মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে...
১৮ মাসের সংস্কার প্রক্রিয়া অস্বীকারের অভিযোগ শিশির মনিরের। গণভোট বাতিল হলে সংসদ ও নির্বাচনের ফলাফল নিয়ে তৈরি হতে পারে আইনি সংকট।
রাজধানী সদরঘাটের শ্যামবাজার ঘাটে সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এতে দুজন নিখোঁজ হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর রমনা থানাধীন কাকরাইল মোড় প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর