সরকারি চাকরিতে দ্রুত ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১১:১৬ পিএম

বাংলাদেশে সরকারি ও আধা-সরকারি খাতের প্রায় ২৩ লাখ চাকরিজীবীর জন্য দ্রুত ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, সর্বশেষ ২০১৫ সালে ৮ম পে-স্কেল কার্যকর হলেও গত এক দশকে উচ্চ মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান বেতন কাঠামো আর বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

দলের শিক্ষা ও গবেষণা সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, গত ১০ বছরে দেশে মুদ্রাস্ফীতি ৫০ শতাংশের বেশি বেড়েছে এবং নিত্যপ্রয়োজনীয় ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে। এই পরিস্থিতিতে চাকরিজীবীদের জীবনমান ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।

দলটি উল্লেখ করে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল। কমিশন বিভিন্ন অংশীজনের সঙ্গে ১৪৮টি বৈঠক শেষে চলতি বছরের ২১ জানুয়ারি তাদের সুপারিশ জমা দেয়। তবে এখনো তা বাস্তবায়ন না হওয়ায় হতাশা প্রকাশ করেছে এনসিপি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুরু থেকেই বিভিন্ন পেশাজীবীর দাবি আদায়ে সোচ্চার ছিল দলটি। ৯ম পে-স্কেল বাস্তবায়নের আন্দোলনেও তারা সরাসরি অংশ নেয়। সম্প্রতি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন বলে জানিয়েছে এনসিপি।

দলটি বলছে, সাধারণত পাঁচ থেকে ছয় বছর পরপর বেতন কাঠামো সংস্কার করা হলেও এবার ১১ বছর পার হয়ে গেছে। তাই আর বিলম্ব না করে দ্রুত ৯ম পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি জানিয়েছে দলটি।

জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বন্যায় প্রাণহানি ও জনজীবনের ব্যাপক বিপর্যয়ের প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলে চলমান জুলাই পদযাত্রা আগামী ১৫ থেকে ১৮ জুলাই পর্যন্ত স্থগিত করা...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ চার মন্ত্রীর পদত্যাগ চাইলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক...
রাশেদ খান লিখেছেন, ‘এনসিপির এক নেতা ইরান থেকে ফিরে বিএনপিকে বঙ্গোপসাগরে পাঠানোর হুমকি দিয়েছে! অথচ বিএনপি যদি আওয়ামীলীগকে একটু রিলাক্স দেয়, আওয়ামীলীগের নেতারাই তাগো বঙ্গোপসাগরে পাঠিয়ে দিবে। বরং...
দেশে ফিরলে আইনের মাধ্যমেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার বিকেলে মাগুরা জেলা আইনজীবী সমিতির আয়োজনে...
সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকা বহাল রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি। সংস্থাটি বলছে, বিশেষ সুবিধাপ্রাপ্ত আমলাদের প্রভাবে সরকার ব্যয়-কৃচ্ছতার সিদ্ধান্ত থেকে সরে...
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটে শত শত কোট ও টাই পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফ্ল্যাট দুটি ক্রোকের অংশ হিসেবে মালামালের তালিকা তৈরির সময়...
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
লোডিং...

এলাকার খবর