অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সংস্কার প্রক্রিয়াকে বর্তমান সরকার অস্বীকার করছে বলে অভিযোগ করেছেন আইনজীবী শিশির মনির। আজ সোমবার হাইকোর্ট প্রাঙ্গণে এ কথা বলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির।
শিশির মনিরের দাবি, গণভোট বাতিল হলে আইনগত হুমকির মুখে পড়বে সংসদ। স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিলের কোনো সুযোগ নেই।
শিশির মনির আরও বলেন, ‘নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ঘোষিত তফসিলে অনুষ্ঠিত গণভোট বাতিল হলে সাধারণ নির্বাচনের ফলাফলও বাতিল হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐকমত্য কমিশনে ৩০টি বিষয়ে সব দল একমত হয়েছিল। সেগুলো নিয়েও বিএনপি মানতে টালবাহানা করছে বলে অভিযোগ করেন শিশির মনির।’
এ সময় গুম কমিশন, দুদক সংস্কার কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশসহ ২০টির মতো অধ্যাদেশ বাতিলের প্রতিবাদ জানান এই জামায়াত নেতা



