বিএনপি সংস্কার চায়, কুসংস্কার নয়: গয়েশ্বর

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৭:৫৪ এএম

বিএনপি সংস্কার চায়, কুসংস্কার নয়- বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গতকাল শনিবার বিকেলে কেরানীগঞ্জের চুনকুটিয়া গার্লস হাই স্কুল মাঠে বিএনপির এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপি ও তার সকল অংঙ্গ সংগঠনের আয়োজনে যথাসময়ে সংস্কার ও দ্রুত সময়ে জাতীয় নির্বাচনের দাবিতে সমাবেশের আয়োজন করা হয়। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর বলেন, ‘বিএনপি সংস্কার চায়, কুসংস্কার নয়। নির্বাচন নিয়ে যারা চক্রান্ত করছেন, আসুন বিএনপির বিপরীতে তিন শ আসনে একক প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করুন।’

গয়েশ্বর আরও বলেন, ‘সংস্কার চায় বিএনপি, তবে অযথা জনগণের ভোটাধিকার ভূলণ্ঠিত করা হলে দলীয় নেতা-কর্মীরা চুপ করে বসে থাকবে না। তাই বর্তমান সরকারের কাছে যথাসময়ে নির্বাচন চাই।’

এ সময় প্রধান বক্তা হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মন্তব্য করে বলেন, ‘নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে, তারাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায়। তারা বলছে- বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করছে।’

সভায় সঞ্চালনা করা হয় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ দক্ষিণ থানার সভাপতি অ্যাড. নিপুন রায় চৌধুরীর ও কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু।

সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির যু্গ্ন মহাসচিব হাবিব উন নবী সোহেল, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন মাস্টারসহ স্থানীয় বিএনপি নেতারা। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ দক্ষিণ থানার বিভিন্ন ইউনিয়ন ও ইউনিটের বিএনপির নেতা-কর্মীরা।

গোপনে নাশকতাকারীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ মঙ্গলবার সকালে জিয়া পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে শেরে বাংলানগরে বিএনপির...
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের...
‘অনাহারী নেতাকর্মীদের জন্য গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। 
স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার নির্বাচন সুষ্ঠু না করলে এনসিপি সুষ্ঠু নির্বাচন আদায় করে ছাড়বে।
দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনারকে (এসিল্যান্ড) প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১...
তিনি বলেন,  হৃদয়ের কোনো সতর্কসংকেত বা লক্ষণকে উপেক্ষা করা যাবে না। অসংক্রামক রোগগুলোর মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েই অধিকাংশ মানুষ মৃত্যুবরণ করেন। তাই হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প...
বর্ষার মেঘ-বৃষ্টি পেরিয়ে প্রকৃতিতে এখন শরতের আগমনী বার্তা। নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাঠজুড়ে দুলছে কাশফুল। বদলে যাচ্ছে চারপাশের চেনা দৃশ্যপট। ঋতুচক্রের এই পালাবদলে প্রকৃতি সেজেছে তার চিরচেনা শরতের...
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে তিনজন রোগী আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত পুরুষ ওয়ার্ডের সার্জারি বিভাগে এই ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর