ক্ষমতায় গেলে পুরো শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণ করবে বিএনপি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলটি ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করবে এবং পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করবে। ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, জনগণই দেশের মালিক এবং তারাই নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে।

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০২:৩৬ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা পুরোপুরি পূরণ করবে। পুরো শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করবে। আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানার হাটে মতবিনিময় সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

এ সময় বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের মালিক জনগণ, জনগণ সিদ্ধান্ত নেবে পিয়ার হবে কি হবে না। এ কারণেই আমরা বলছি এটি সঠিক নয়।’

ফখরুল বলেন, ‘প্রতিদিন আন্দোলন আর আন্দোলন ঢাকা শহরে যাওয়া যায় না। এই দুর্বল সরকারকে আন্দোলন দিয়ে ব্যতিব্যস্ত করার কোনো মানে হয় না। তারা আন্দোলন করছে কারণ তাদের উদ্দেশ্য একটাই নির্বাচন যেন না হয়।’

মির্জা ফখরুল বলেন, ‘জনগণ নির্বাচন চায়, জনগণ ভোট দিতে চায়, তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। জনগণ নির্বাচনে বিষয়ে কোনো আপস করবে না।’

তিনি আরও বলেন, ‘পিয়ার বাদ দিয়ে আসুন সবাই একত্রিত হয়ে নির্বাচন করি। যারা জয়ী হবে তারা সরকার গঠন করবে আর বাকিরা সবাই তাদের সহযোগিতা করব।’

এ সময় বেগুনবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম আজাদের সভাপতিতে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাবেক সহ সভাপতি ওবায়ব্দুল্লাহ মাসুদ, সদর সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কার্যক্রম নিষিদ্ধ দলের পদে থাকা নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সাথে স্থানীয় সরকারের বিভিন্ন পদে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়াদের আসন্ন...
চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। 
আজ ১ সেপ্টেম্বর। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে দলটি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ এই সময়ে বিএনপি দেখেছে ক্ষমতা, পতন, রাজপথের আন্দোলন, নেতৃত্বের সংকট; আর...
প্রশাসনের অনুমতি নিয়েই আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম জনগণের অধিকার আদায়ে ৬ দফা দাবিতে লং মার্চ করবে ১১ দল। লংমার্চে কোনো বাধা আসলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জোটের শীর্ষ...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর