বাংলাদেশ আরেকটি ক্রান্তিকাল পার করছে: আবিদুল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশ বর্তমানে আরেকটি ক্রান্তিকাল পার করছে। নবীনগরে কৃষকদলের সমাবেশে তিনি অভিযোগ করেন, আধিপত্যবাদী অপশক্তি এখনো দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করছে। সমাবেশে কৃষকদল নেতারা শেখ হাসিনার পালিয়ে যাওয়া এবং বেগম খালেদা জিয়ার সংগ্রামী ভূমিকা নিয়েও বক্তব্য দেন।

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৪:৩৭ পিএম

এই মুহূর্তে বাংলাদেশ আরেকটি ক্রান্তিকাল পার করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রী ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকদলের সমাবেশে এসব কথা বলেন তিনি।

এ সময় আবিদুল বলেন, ‘স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ অসংখ্য ক্রান্তিকাল পার করেছিল। এই মুহূর্তে বাংলাদেশ আরেকটি ক্রান্তিকাল পার করছে। আধিপত্যবাদী অপশক্তি কখনো দিল্লি, কখনো পিণ্ডি, অথবা অন্য কোনো আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে বারবার ধ্বংসের পর্যায়ে নিয়ে গিয়েছিলো। বিগত দীর্ঘ দুঃশাসনে আধিপত্যবাদী অপশক্তি বাংলাদেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করেছিল। আমরা দেখতে পাচ্ছি ৫ আগস্টের পর সেই আধিপত্যবাদী অপশক্তি থেকে মুক্ত হয়েও আমরা দেখতে পাচ্ছি, আজ বিভিন্ন রাজনৈতিক দলের ঘাড়ে চেপে আধিপত্যবাদী অপশক্তি বাংলাদেশে উঁকিঝুঁকি দিচ্ছে।’

সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খাঁন বাবুল বলেন, ‘হাজার হাজার নেতা-কর্মীদের এতিম করে হাসিনা পালিয়ে গেছে। হাসিনা ৩ বার পালিয়েছে। এবার পালিয়েছে আখেরি পালান। হাসিনার পালানো দুনিয়ার ইতিহাসে নেই। সারা দেশে খুঁজে পাবেন না এই হাসিনার গোষ্ঠীর একটা ছানাপোনা। আওয়ামী লীগ সবসময় পালায়। মুক্তিযুদ্ধের সময় দেশকে অরক্ষিত রেখে তারা পালিয়েছিল। জিয়াউর রহমান তখন বিদ্রোহ করেছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া নতি স্বীকার করেননি। তিনি বলেছিলেন-বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। মিথ্যা মামলায় তাকে ৮ বছর জেল খাটিয়েছে। বেগম জিয়াকে আল্লাহ সম্মানের সাথে বাঁচিয়ে রেখেছেন।’

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশ অনুষ্ঠিনত হয়। এতে কৃষকদলের আহ্বায়ক মো. জহিরুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কৃষক দল নেতা একেএম মামুন অর রশিদ, কেন্দ্রীয় কৃষকদল নেতা এনায়েত উল্লাহ খোকন, আবু শামীম মো. আরিফসহ প্রমুখ। পরে এক লাঠিখেলা অনুষ্ঠিত হয়।

এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচদিনের বৃক্ষরোপণ...
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা মিছিল করেছে ছাত্রদল। আজ মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে রাজধানীতে এ মিছিল হয়।
চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। 
আজ ১ সেপ্টেম্বর। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে দলটি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ এই সময়ে বিএনপি দেখেছে ক্ষমতা, পতন, রাজপথের আন্দোলন, নেতৃত্বের সংকট; আর...
বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বর্তমানে চালু ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...
‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপ আজ বুধবার ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় এসেছিলেন।
স্পিকারের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর