৫১ রাজনৈতিক দলের ২০৯০ মনোনয়নপত্র দাখিল

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দলের মোট ২ হাজার ৯০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে বিএনপি'র ৩৩১ জন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২৭৬ জনের মনোনয়ন জমা পড়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪৭৮ জন। 

আজ মঙ্গলবার ইসি'র কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এনআইডি উইং মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর ৩০০ আসনের মনোনয়ন দাখিল সম্পর্কিত একীভূত তথ্য তুলে ধরেন।

বিএনপি, জামায়াতের পর রাজনৈতিক দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৬৮ জন, জাতীয় পার্টির ২২৪ জন এবং গণঅধিকার পরিষদের ১০৪ ও এনসিপি'র ৪৪ জন প্রার্থীতা চেয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জাসদের ৭ জনের মনোনয়নপত্রও জমা পড়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।

গতকাল সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। গতকালই নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতাঁর আহমেদ জানিয়ে দিয়েছেন, মনোনয়ন জমা দেওয়ার সময় বাড়ানো হচ্ছে না। 

ইসি'র তরফে জানানো হয়েছে, এবারের নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে তিন হাজার ৪০৭টি এবং দাখিল হয়েছে ২ হাজার ৫৮২টি। সার্বিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ হাজার ৫৬৯ জন। 

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট। গত ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তফসিল ঘোষণা করে সিইসি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলবে।

আজ ৩০ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নপত্র বাছাই। সিইসি'র নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে সম্ভাব্য প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন আগামী ১১ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তির সময়সীমা ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থীতা প্রত্যাহার করার শেষ দিন আগামী ২০ জানুয়ারি।

নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে ২১ জানুয়ারি। সেদিনই প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকেই শুরু হবে নির্বাচনি প্রচারণা, চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। উল্লেখ্য, ‎বর্তমানে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় ভোটে নেই দলটি। 

কার্যক্রম নিষিদ্ধ দলের পদে থাকা নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সাথে স্থানীয় সরকারের বিভিন্ন পদে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়াদের আসন্ন...
সবার সঙ্গে সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলের নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এক...
বিনা প্রতিদ্বন্দ্বিতায় গণতান্ত্রিক চর্চা থাকে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। আজ সোমবার ইসিতে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলকে নিয়ে রাষ্ট্রপতি...
স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলার সবখানে জাতীয় নাগরিক পার্টি–এনসিপির প্রার্থী থাকবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার চট্টগ্রামে 'পাহাড়ে জুলাই' নামক অনুষ্ঠানে তিনি এ কথা...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর