রাজশাহীর ৫৭ শতাংশ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ

রাজশাহী বিভাগের আট জেলায় মোট ৫ হাজার ৫০৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৭ শতাংশ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে বাড়ানো হচ্ছে নিরাপত্তা, বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা।

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১১:৫১ এএম

রাজশাহী বিভাগের মোট ভোটকেন্দ্রের ৫৭ শতাংই ঝুঁকিপূর্ণ। যা নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে রয়েছে উদ্বেগ। পুলিশ বলছে, ভোটকেন্দ্রের ঝুঁকি বিবেচনায় চিহ্নিত করে সাজানো হচ্ছে নিরাপত্তা ব্যাবস্থা। সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিতে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোর প্রস্তুতি চলছে। অনেক কেন্দ্রে স্থাপন করা হচ্ছে সিসিটিভি ক্যামেরা।

রাজশাহী বিভাগের আট জেলায় ভোটকেন্দ্র ৫ হাজার ৫০৪টি। এর মধ্যে দুই ক্যাটাগরিতে ঝুঁকিপূর্ণ ৩,১৭৩টি ভোটকেন্দ্র। ঝুঁকি বিবেচনায় তিন রঙে চিহ্নিত করা হয়েছে ভোটকেন্দ্র।

অত্যন্ত ঝুকিপূর্ণ হওয়ায় ১ হাজার ৫১টি কেন্দ্রকে লাল রঙ চিহ্নিত করা হয়েছে। এর পরের ধাপে আছে ঝুঁকিপূর্ণ ২ হাজার ১২২টি হলুদ রঙ চিহ্নিত। আর ২ হাজার ৩৩১টি কেন্দ্র ঝুঁকির বাইরে থাকায় সবুজ রঙে চিহ্নিত করা হয়েছে।

নির্বাচন ঘনিয়ে আসায় নানা কোন্দলে সহিংসতার শঙ্কায় স্থানীয়রা। ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তা বাড়ানোর দাবি তাঁদের।

স্থানীয় এক বাসিন্দা বলেন, বিগত কয়েকবার ভোটারেরা চাইলেও ভোট কেন্দ্রে যেতে পারেনি। এবার সকলে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন।

নির্বাচন ঘিরে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রার্থীদের মধ্যেও। অনেকের মতে, অন্য যে কোনো সময়ের তুলনায় পরিস্থিতি এবার ভিন্ন।

রাজশাহী-২ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী মো. মিজানুর রহমান মিনু বলেন, ‘বাংলাদেশের মানুষ বীরের জাতি, সাহসী জাতি। তাঁদের প্রতীক হলো রয়েল বেঙ্গল টাইগার। নির্বাচন হবে, অবশ্যই হবে।’

রাজশাহী-২ আসনে জামায়াত সমর্থিত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘দেশের জনগণ এখন অনেক সচেতন। তাঁরা ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারের পতন ঘটিয়েছে, প্রয়োজনে দেশকে রক্ষায় তাঁরা যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করবে।’

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সব বিষয় বিবেচনায় রেখেই নেওয়া হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, মানুষ যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও ভীতিহীন পরিবেশে ভোট দিতে যেতে পারে সে রকম একটা পরিবেশ নিশ্চিত কাজ চলছে।

বিভাগের আট জেলায় মোট ভোটার ১ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৯৬ জন। এর মধ্যে নারী ভোটার ৮১ লাখ ৮২ হাজার ৭১৭ জন। আর পুরুষ ভোটার ৮১ লাখ ৯৪ হাজার ২০৫ জন।

গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং নির্বাচনে জিতে আসার সম্ভাবনা আছে সেসব প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে দলের সমর্থন পাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় গণতান্ত্রিক চর্চা থাকে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। আজ সোমবার ইসিতে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলকে নিয়ে রাষ্ট্রপতি...
স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলার সবখানে জাতীয় নাগরিক পার্টি–এনসিপির প্রার্থী থাকবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার চট্টগ্রামে 'পাহাড়ে জুলাই' নামক অনুষ্ঠানে তিনি এ কথা...
রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর