সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে

আপডেট : ১৪ মে ২০২৬, ০৪:০৫ পিএম

সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার ভোট দেওয়া যাবে বিকেল ৫টা পর্যন্ত। 

এই নির্বাচনে ২০২৬-২৭ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সভাপতি, সম্পাদকসহ মোট ১৪টি পদে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সমর্থিত আইনজীবীরা আলাদা আলাদা প্যানেলে অংশ নিচ্ছেন। তবে আওয়ামী পন্থী কোনো প্যানেল এবারের নির্বাচনে নেই। 

বিএনপি সমর্থিত প্যানেলে সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াত সমর্থিত প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট আবদুল বাতেন ও সম্পাদক পদে অ্যাডভোকেট এ কে এম রেজাউল করিম খন্দকার লড়ছেন। 

অন্যদিকে, এনসিপি সমর্থিত আংশিক প্যানেল থেকে সম্পাদক পদে লড়ছেন আজমল হোসেন বাচ্চু। বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল জানান, বার নির্বাচনের সার্বিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী। সুষ্ঠুভাবে ভোট সম্পন্নের নির্দেশনা দিয়েছেন তিনি।

কার্যক্রম নিষিদ্ধ দলের পদে থাকা নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সাথে স্থানীয় সরকারের বিভিন্ন পদে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়াদের আসন্ন...
আজ ১ সেপ্টেম্বর। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে দলটি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ এই সময়ে বিএনপি দেখেছে ক্ষমতা, পতন, রাজপথের আন্দোলন, নেতৃত্বের সংকট; আর...
প্রশাসনের অনুমতি নিয়েই আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম জনগণের অধিকার আদায়ে ৬ দফা দাবিতে লং মার্চ করবে ১১ দল। লংমার্চে কোনো বাধা আসলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জোটের শীর্ষ...
সংসদের তিনটি অধিবেশনে চারবার ওয়াকআউট করেছেন বিরোধীজোটের সদস্যরা। প্রথম অধিবেশনে সাবেক রাষ্ট্রপতির ভাষণ নিয়ে এবং দ্বিতীয় ও তৃতীয় অধিবেশনে সরকারের বিরুদ্ধে নানা অভিযোগে সংসদ থেকে বেরিয়ে যান তারা।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর