জাতীয় পার্টির 'ঘাঁটি' রংপুরে নির্বাচনের সমীকরণ কী বলছে?

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৬:১৫ পিএম

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি আসনেই এবার ত্রিমুখী ভোটযুদ্ধের আভাস স্পষ্ট হয়ে উঠছে। মাঠের রাজনীতিতে জাতীয় পার্টির পাশাপাশি শক্ত অবস্থানে আছে বিএনপি ও জামায়াতের জোটের প্রার্থীরাও।

রংপুর-১ (গংগাচড়া) আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জাতীয় পার্টির মঞ্জম আলী, বিএনপির মোকাররম হোসেন এবং জামায়াতের রায়হান সিরাজীর মধ্যে। অন্যদিকে, বদরগঞ্জ-তারাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রংপুর-২  আসনে জামায়াতের এটি এম আজহারুল ইসলামের সঙ্গে জাতীয় পার্টির আনিছুল ইসলাম মন্ডল ও বিএনপির মোহাম্মদ আলী সরকারের মধ্যে হবে ভোটের লড়াই। 

জেলা সদর নিয়ে গঠিত রংপুর-৩ আসনটি সঙ্গত কারণেই থাকছে বাড়তি আলোচনায়। এখানে হেভিওয়েট প্রার্থী হিসেবে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তাঁর সাথে ভোটযুদ্ধে আছেন বিএনপির সামসুজ্জামান সামু এবং জামায়াতের মাহবুবুর রহমান বেলাল। এছাড়া তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র এক প্রার্থীসহ আরও ৮ জন লড়বেন ভোটের মাঠে।  

পীরগাছা ও কাউনিয়া উপজেলার সমন্বয়ে গঠিত রংপুর-৪ আসনে লড়াই হবে বিএনপির মোহাম্মদ এমদাদুল হক ভরসার সঙ্গে এনসিপি'র হেভিওয়েট প্রার্থী ও জুলাই আন্দোলনের সম্মুখসারির মুখ আখতার হোসেনের। তবে প্রতিদ্বন্দ্বিতায় আছেন জাতীয় পাটির আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান। 

রংপুর-৫ আসনে জামায়াতের গোলাম রব্বানী, জাতীয় পার্টির এস এম ফকরউজ্জামান এবং বিএনপির গোলাম রব্বানীর মধ্যে হবে মূল লড়াই। তিন প্রার্থীই নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে রংপুর-৬ আসনেও। এখানে লড়াইয়ে আছেন বিএনপি'র সাইফুল ইসলাম, জাতীয় পার্টির নুর আলম মিয়া ও জামায়াতে ইসলামীর নুরুল আমীন। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রংপুরে নির্বাচনের মাঠে এবার হাড্ডাহাড্ডি  লড়াই হবে। জেলার ছয়টি আসনে মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৮১ হাজার ৫শ। মোট ৮৭৩টি ভোটকেন্দ্রের মধ্যে ২৪০টির বেশি ঝুঁকিপূর্ণ বলে জানা গেছে।

উল্লেখ্য, ঐতিহাসিকভাবে জাতীয় পার্টির 'ঘাঁটি' হিসেবে পরিচিত রংপুরে এবার অনেকটাই বদলে গেছে নির্বাচনী সমীকরণ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপস্থিতিতে জাতীয় পার্টি, বিএনপি ও জামায়াত প্রার্থীদের মাঝে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে।

শহীদদের আত্মত্যাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি দল জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের পক্ষে নিতে চায়, যা জাতীয়তাবাদী দলের ত্যাগকে তুচ্ছ করার চেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্য ঢাকা–১০ আসন ছেড়ে দিতে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া দায়িত্ব সততার সঙ্গে পালন করবেন উল্লেখ করে আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘বিগত ১৮ বছরে আমি চাইলে অনেক সুযোগ–সুবিধা নিতে পারতাম। কিন্তু কোনো লোভ–লালসায় পা দিইনি।’
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
কিশোরগঞ্জের নিকলি ইউনিয়নের দুর্গম গোড়াদিঘা গ্রাম। চারদিকে হাওর, যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। আধুনিক সুযোগ-সুবিধা থেকে অনেকটাই বিচ্ছিন্ন এই গ্রামের অধিকাংশ নারী কিছুদিন আগেও স্যানিটারি ন্যাপকিনের...
টঙ্গীর তুরাগ নদের তীরে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম পর্ব আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।...
পাহাড়ি সৌন্দর্যের রানী বান্দরবানে ধারণ করা হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে প্রচারিত ‘ইত্যাদি’। পাহাড়, জলপ্রপাত, নদী, অরণ্য আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যেঘেরা পর্যটনকেন্দ্র নীলাচলের...
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর