মুক্তিযুদ্ধের আদর্শ এখনও প্রতিষ্ঠিত হয়নি: চরমোনাই পীর

‘মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন, পঙ্গু হয়েছেন। মুক্তিযুদ্ধের তিনটি স্লোগান ছিল– সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু সেগুলো প্রতিষ্ঠিত হয়নি।’

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৬:৫৬ পিএম

মহান মুক্তিযুদ্ধে লাখো মানুষ প্রাণ দিয়েছে ও পঙ্গু হয়েছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, মুক্তিযুদ্ধের তিন স্লোগানের আদর্শ প্রতিষ্ঠিত হয়নি।

শুক্রবার দুপুরে গাজীপুর-১ আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা জিএম রুহুল আমীনের নির্বাচনী জনসভায় গাজীপুরে কোনাবাড়ি কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন, পঙ্গু হয়েছেন। মুক্তিযুদ্ধের তিনটি স্লোগান ছিল– সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু সেগুলো প্রতিষ্ঠিত হয়নি।’

এসময় তিনি মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় হাতপাখা মার্কার প্রার্থী মাওলানা জিএম রুহুল আমীনের পক্ষে ভোট চান। সভায় স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা অংশ নেন।

গত ১৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি জ্বালানি খাতে হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাস খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে...
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা মিছিল করেছে ছাত্রদল। আজ মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে রাজধানীতে এ মিছিল হয়।
আজ ১ সেপ্টেম্বর। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে দলটি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ এই সময়ে বিএনপি দেখেছে ক্ষমতা, পতন, রাজপথের আন্দোলন, নেতৃত্বের সংকট; আর...
প্রশাসনের অনুমতি নিয়েই আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম জনগণের অধিকার আদায়ে ৬ দফা দাবিতে লং মার্চ করবে ১১ দল। লংমার্চে কোনো বাধা আসলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জোটের শীর্ষ...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর