বগুড়া-২: মিত্র বিএনপির বিরুদ্ধে মান্নার ভোটের লড়াই 

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণা তুঙ্গে। নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে ভোটের লড়াই জমে উঠেছে। ভোটারদের মতে, প্রতিদ্বন্দ্বিতা হবে দ্বিমুখী।

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৩:৪৩ পিএম

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণা তুঙ্গে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মাঠে আছেন সরবেই। পিছিয়ে নেই বিএনপি ও জামায়াতের প্রার্থীরাও। যদিও আসনটিতে মোট প্রতিদ্বন্দ্বী সাতজন। ভোটাররা বলছেন, এবার এই আসনে লড়াই ত্রিমুখী নয়, হবে দ্বিমুখী।

কেটলি প্রতীক নিয়ে অঞ্চলটির পথে-প্রান্তর চষে বেড়াচ্ছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জয়ের ব্যাপারে আশাবাদী এই হেভিওয়েট প্রার্থী।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমি ১৫ বছর লাগাতার সব আন্দোলনে ছিলাম। এমনকি অনেক সময় বিএনপির নেতার হয়তো ছিলেন না তবু আমরা মাঠে ছিলাম। আমি মনে করি এটাতে তাদের ওপর আছড় পড়বে এবং আমার ভোটের পরিমাণ কমেনি। এরকম নয় যে আমি জোটের প্রার্থী নই বলে আমার ভোট কমছে।’  

তবে মাঠ ছাড়তে নারাজ বিএনপিও। ধানের শীষের প্রার্থী মীর শাহে আলম, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আর তৃণমূলের সমর্থনকে পুঁজি করে এগিয়ে চলছেন। 

মীর শাহে আলম বলেন, ‘বিপদে–আপদে প্রায় ৩২ বছর মানুষের সঙ্গে থাকবার কারণে এলাকার মানুষ আমাকে ব্যক্তিগতভাবে চেনে। সবমিলিয়ে প্রার্থী, মার্কা এবং দল একাকার হয়ে গেছে। এই নির্বাচনকে আমি চ্যালেঞ্জ হিসেবে মনে করছি না।’

বসে নেই জামায়াতের প্রার্থীও। সাবেক সংসদ সদস্য মাওলানা শাহাদাতুজ্জামান নিজের পুরনো ভোটব্যাংক আর ব্যক্তিগত জনপ্রিয়তা পুনরুদ্ধারে এবার অনেক সতর্ক।

মাওলানা শাহাদাতুজ্জামান বলেন, ‘দল–মত নির্বিশেষে সবারই প্রয়োজন মিটানোর জন্য আমি দৌড়াদৌড়ি করেছি, পাশে ছিলাম, কাজ করেছি তারা দেখেছে– এ জন্য আমার ওপর মানুষের আস্থা–বিশ্বাস আছে।’

নির্বাচনে বগুড়া- ২ আসনে লড়ছেন মোট সাত প্রার্থী। তবে ভোটারদের আলোচনায় ঘুরে-ফিরে আসছে নাগরিক ঐক্য, বিএনপি ও জামায়াত প্রার্থীর নাম। চলছে নানা হিসাব-নিকাশ। ভোটারদের অনেকে বলছেন, এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে। 

বগুড়া ২ আসনে মোট ভোটার ৩ লাখ ৪২ হাজার ১৫৫ জন। ভোটকেন্দ্র ১১৪টি, এর মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ২২টি। 

 

যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর