খাগড়াছড়িতে বিএনপির বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার 

দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় খাগড়াছড়িতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ান। সমীরণ দেওয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে খাগড়াছড়িতে (২৯৮ নং সংসদীয় আসন) ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

আজ রোববার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার দায়ে সমীরণ দেওয়ানকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।

এর আগে ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী যতীন্দ্র লাল ত্রিপুরার কাছে পরাজিত হন সমীরণ দেওয়ান। নির্বাচনে হেরে যাওয়ার পর সমীরণকে খাগড়াছড়ির রাজনীতিতে সক্রিয় দেখা যায়নি বলে অভিযোগ বিএনপির নেতা–কর্মীদের। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়িতে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

 

 

 

সমাজ এবং রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের মতামত নেওয়া জরুরি উল্লেখ করে তাদেরকে প্রশ্ন করার সুযোগ তৈরি করে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে ঢাকা...
গত ১৭ বছরে যে অনিয়ম দুর্নীতি হয়েছে বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার সেটা বন্ধ করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ বৃহস্পতিবার ইউনিসেফ প্রতিনিধিদলের সঙ্গে সচিবালয়ে...
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি পরিবহন খাত ঘিরে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
দেশ ও জাতির প্রশ্নে বিএনপি কোনোদিন মাথা নত করবে না, প্রয়োজনে শেষ পর্যন্ত লড়াই করে যাবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েট...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়লেও মিছিলের ঘটনা অস্বীকার করেছে পুলিশ। এ ঘটনায় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
বিদ্যুতের চাহিদা মেটাতে বাংলাদেশেও বাড়ছে সৌরশক্তির সম্ভাবনা। এই সম্ভাবনাকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে চীনের সোলার প্রযুক্তি। কম খরচে সৌরপ্যানেল থেকে শুরু করে ব্যাটারি, সবই তৈরি হচ্ছে চীনে। এতে দেশে...
অস্বচ্ছল নারীদের কাছে কম দামে রান্নার গ্যাস বিক্রির পরিকল্পনা করছে সরকার। এ জন্য প্রথমে সীমিত পরিসরে ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে গ্রামঞ্চলের নির্ধারিত নারীদের। বিপিসি চেয়ারম্যান বলছেন, জ্বালানি বিভাগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর