এবারের নির্বাচনে আমার অভাব পূরণ করেছেন ঢাকা-৮ আসনের এক প্রার্থী: হিরো আলম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ালেও আলোচনা পিছু ছাড়ছে না আশরাফুল হোসেন আলমের ওরফে হিরো আলমের। উচ্চ আদালত থেকে আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার আইনি লড়াইয়ে জয়ী হয়েও সবাইকে অবাক করে দিয়ে নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। এরপর বেশ দীর্ঘ সময় রাজনীতি নিয়ে মৌনতা পালন করছিলেন এবং ব্যস্ত ছিলেন নিজের ব্যক্তিগত কাজ নিয়ে।

কিন্তু সেই দীর্ঘ নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগমাধ্যমে হিরো আলমের রহস্যময় নতুন পোস্ট, ‘এবারের নির্বাচনে আমার অভাব পূরণ করেছেন ঢাকা-৮ আসনের এক প্রার্থী।’

পোস্টে সরাসরি কোনো প্রার্থীর নাম উল্লেখ না করায় বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো গবেষণায় নেমেছেন নেটিজেনরা। ঢাকা-৮ আসনে বর্তমানে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে লড়াই চললেও, হিরো আলমের মতো ‘ভাইরাল’ বা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা কোনো প্রার্থীর কার্যকলাপের দিকেই তিনি ইঙ্গিত করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ফেসবুক পোস্টের নিচে মন্তব্যের ঘরে ভক্ত ও সমালোচকদের কৌতূহলী প্রশ্নের পাহাড় জমেছে। অনেকেই হিরো আলমের কাছে সেই প্রার্থীর নাম জানতে চেয়েছেন। জনৈক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘নামটা প্রকাশ করলে আরও খুশি হতাম। নাম প্রকাশ করলে ডার্বি পুরস্কার দেব।’

আরেকজন তো রীতিমতো উপহারের ঘোষণা দিয়ে লিখেছেন, ‘নাম বললে এক প্যাকেট ডার্বি গিফট তোমার জন্য আলম ভাই।’

এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের বিপরীতে দাঁড়িয়েছেন তরুণ রাজনীতিক নাসির উদ্দিন পাটওয়ারী। এনসিপি ও জামায়াত জোটের এই প্রার্থীর নির্বাচনী কৌশল এবং সাধারণ মানুষের সাথে সংযোগ স্থাপনের ধরণটি অনেকটা প্রথাগত ধারার বাইরে। অন্যদিকে মুকুট পরে প্রচারণায় যাওয়া আরেক প্রার্থী মডেল মেঘনা আলমও আছেন আলোচনায়।

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর