জামায়াত জোটে যাওয়ায় এনসিপির আসন কমেছে, ফ্যাসিবাদ ইস্যুতে ভরাডুবি জাতীয় পার্টির: বিশ্লেষকেরা

অভ্যুত্থান-পরবর্তী জাতীয় নির্বাচনে এনসিপির প্রথম অংশগ্রহণেই ৬ আসনে জয়। ফ্যাসিবাদ ইস্যুতে জাতীয় পার্টির ভরাডুবি, বিএনপির নিরঙ্কুশ জয়।

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ এএম

চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় বিএনপির। আর গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম নির্বাচনেই জিতেছে ছয় আসনে। তবে দলটির আরও বেশি আসন পাওয়ার সম্ভাবনা ছিল। জামায়াত জোটে যাওয়ায় তা কমেছে বলে মনে করেন বিশ্লেষকেরা। অন্যদিকে, ফ্যাসিবাদের সহযোগী হওয়ায় জাতীয় পার্টির ভরাডুবি। আওয়ামী লীগ ভোটে থাকার সুযোগ পেলেও ফল একই রকম হতো বলে বিশ্লেষকদের মত।

জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে জন্ম নেওয়া দল এনসিপির এবারের সংসদ নির্বাচনে ফলাফল ইতিবাচক। আর স্বৈরশাসকের সহযোগী দল হিসেবে জাতীয় পার্টিকে বর্জন করেছেন ভোটারেরা।

এনসিপি ৩০টি আসনে লড়াই করে জয় পেয়েছে ৬টিতে। আর জাতীয় পার্টি ২০০ আসনে প্রার্থী দিয়ে জিততে পারেনি একটিতেও। দলটির প্রধান জিএম কাদের তাঁর আসনে তৃতীয় স্থানে।

জামায়াত জোটে যাওয়ায় এনসিপির ভোট প্রত্যাশার চেয়ে কম বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান বলছেন, গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্র-জনতার দলটি একক নির্বাচন করলে অভ্যুত্থানের পক্ষের আরও বহু ভোটার আকৃষ্ট করতে পারত।

জাতীয় পার্টির ভরাডুবি ফ্যাসিবাদের লেজুড়বৃত্তির ফল, বলছেন বিশ্লেষকেরা। তাঁদের মতে ভোটে লড়াই করার সুযোগ পেলে আওয়ামী লীগের ফলও হত হতাশাজনক।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুল হক বলেন, ‘ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় রাখতে জাতীয় পার্টি কাজ করেছে। তারা পলিটিক্যাল পার্টি হিসেবে গড়ে ওঠেনি, তাদের কোনো সাংগঠনিক ভিত্তি ছিল না। এতে তাদের জনপ্রিয়তা নেমে এসেছে শূন্যের কোঠায়।’

নর্থ সাউথ ইউনিভার্সিটির সেন্টার ফর পিস স্টাডিসের ডিরেক্টর ড. এম জসিম উদ্দিন বলেন, ‘জাতীয় পার্টির প্রধান নেতা একটি আসনও পাননি। একটি দলের তাবেদারি করে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল টিকে থাকতে পারে না।’

গণঅভ্যুত্থানে স্বৈরশাসনের পতনের পর অধিকার সচেতন মানুষ সিদ্ধান্ত গ্রহণে আরও বেশি স্বাধীন ও নির্ভার। তাই রাজনৈতিক দলগুলোকে বাড়াতে হবে গণতান্ত্রিক চর্চা। বাদ দিতে হবে চাপ প্রয়োগের সংস্কৃতিও, বলছেন বিশ্লেষকেরা।

একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে ডক্টর মুহাম্মদ ইউনূসকে হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
আওয়ামী লীগের প্রতি সরকারের উদারতার কারণে নিউইয়র্কে ড. ইউনূসকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী নীতির কারণে পুরো...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘নির্বাচনের পর বিএনপি সরকার পুনরায় বৈষম্য শুরু করেছে। চাঁদাবাজি, সিন্ডিকেট সবকিছু আওয়ামী লীগের মতো করে একইভাবে দেশ...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর