মহানবীকে (সা.) অবমাননায় মৃত্যুদণ্ডের আইন চাইলেন এমপি হানজালা

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৭ এএম

মহানবী হজরত মুহাম্মদকে (সা.) কটুক্তির জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাসের দাবি জানিয়েছেন মাদারীপুর-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমদ হানজালা। একই সঙ্গে যারা হজরত মুহাম্মদকে (সা.) শেষ নবী হিসেবে মানে না, তাদের ‘অমুসলিম’ ঘোষণা করতে সংসদ থেকে আইন করার দাবি তুলেছেন তিনি।

বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে হানজালা এসব কথা বলেন।

বক্তৃতার শুরুতে সাইদ উদ্দিন আহমদ হানজালা তার নির্বাচনী এলাকা শিবচরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তারা ইনসাফ প্রতিষ্ঠার সেই আওয়াজগুলোকে জাতির সামনে তুলে ধরে তাকে সংসদে পাঠিয়েছেন।

বাংলাদেশ খেলাফত মজলিস থেকে দুইজন নির্বাচিত হওয়ার কথা তুলে ধরে তিনি দলটির প্রতিষ্ঠাতা আজিজুল হক এবং বর্তমান প্রধান মামুনুল হকের প্রতিও কৃতজ্ঞতা জানান হানজালা। পরে নিজের নির্বাচনী এলাকার ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে হাজী শরীয়তুল্লাহর প্রসঙ্গ তোলেন।

সংসদ সদস্য হানজালা বলেন, ‘আমরা একটি বিশাল কমিউনিটি থেকে বিলং করি। আমরা দেশ ও জাতির কণ্ঠ হয়ে কথা বলার জন্য জাতীয় সংসদে এসে দাঁড়িয়েছি।’

বিরোধী দলের ভূমিকা ব্যাখ্যা করে তিনি বলেন, ‘বিরোধী দল মানেই শুধু বিরোধিতা করা নয়। সরকার ভালো কাজ করলে তার প্রশংসা করা হবে, আর ভুল হলে তার প্রতিবাদও করা হবে।’

সাইদ উদ্দিন আহমদ হানজালা বলেন, ‘সরকারি দল যদি ভালো কাজ করবে, বিরোধী দলের মঞ্চে দাঁড়িয়ে তাদের প্রশংসা করতে আমরা বিন্দু পরিমাণ দ্বিধা করব না।’

এ সময় সংসদ কক্ষে আরবিতে কালেমা ও ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ লেখা থাকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এসব দেখলে আমাদের ভালো লাগে।’

বক্তৃতার এক পর্যায়ে ধর্মীয় পরিচয়ভিত্তিক রাজনৈতিক বক্তব্যে যান হানজালা। এই সংসদ সদস্য বলেন, ‘বাংলার ৩০ থেকে ৪০ লক্ষ ওলামায়ে কেরাম আমাদের দিকে তাকিয়ে রয়েছে, কারণ তাদের কণ্ঠ, তাদের সে আওয়াজগুলো আমরা যেন জাতীয় সংসদ থেকে দিতে পারি।’

এরপর মহানবী মুহাম্মদের (সা.) প্রসঙ্গ টেনে সাইদ উদ্দিন আহমদ হানজালা বলেন, ‘‘তিনি আমার শেষ নবী, যেটা কোরআন ঘোষণা দিয়েছে। নবী বলেছে ‘আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না’।’’

পরে তিনি বলেন, ‘বাংলাদেশের একটি পার্ট রয়েছে, যে অংশ মানুষ তারা নবীকে অস্বীকার করে, তারা মুসলমান দাবি করে।’

এই অবস্থার আইনি নিষ্পত্তি চেয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে হানজালা বলেন, ‘আপনি বাংলাদেশের একটি ইতিহাস রচনা করে যাবেন। আপনার মাধ্যমে যদি এটা স্বীকৃতি পায়, যারা নবীকে অস্বীকার করে তারা কোনোদিন মুসলমান থাকতে পারে না, এটা আইনের মাধ্যমে এ দেশের পার্লামেন্ট থেকে ঘোষণা হবে, সেটা আমরা চাই।’

নবীকে অবমাননার অভিযোগে শাস্তির প্রসঙ্গে সাইদ উদ্দিন আহমদ হানজালা বলেন, ‘আমরা আমাদের নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। এ দেশের মানুষ নামাজ না পড়লেও যদি কেউ নবীকে কটুক্তি করে, তার কলিজা ছিঁড়ে যায়, সে রাজপথে নেমে যায়।’

এমপি হানজালার ভাষ্য, ‘আমি বলব যারা নবীকে কটুক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, এদের মৃত্যুদণ্ড, এই আইনটাও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাস করা হয়।’

বক্তৃতায় শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করেন হানজালা। তিনি বলেন, ‘যে সন্তানটা ন্যায়ের পক্ষে কথা বলেছিল, ইনসাফের আওয়াজ দিয়েছিল, আমাদের মতই যুবক… তার স্বপ্ন থামিয়ে দেওয়া হয়েছে। এই বিচার যদি না হয়, তাহলে আমাদের মতো আন্দোলনকারীদের নিরাপত্তাও রাস্তায় কেউ দিতে পারবে না।’

খেলাফত মজলিসের এই সংসদ সদস্য নিজের এলাকায় মাদকের বিস্তার নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘মাদকবিরোধী অবস্থান নিতে গিয়ে আমি প্রশাসনের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাচ্ছি না। যখন প্রশাসনের কাছে ইয়াবাসহ গাঁজাসহ দেওয়া হয়, তখন তারা কোর্টে চালান করে দেয়। তিনদিন থেকে চারদিনের মাথায় জামিন নিয়ে এলাকায় এসে আবার মাদক ব্যবসা করছে।’

আইনমন্ত্রীকে উদ্দেশ করে সাইদ উদ্দিন আহমদ হানজালা বলেন, ‘ইয়াবা ও গাঁজার মত মাদকের বিরুদ্ধে আইন আরও শক্ত করতে হবে।’

এখনই সরকারের গুমের কোনো পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে ঢাকা...
মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করে দেওয়া প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার জামায়াতের ১১ জন সংসদ সদস্য বাদী হয়ে এই রিট আবেদনটি...
মানবাধিকার ও গুম প্রতিরোধে যে আইন হচ্ছে, তাতে তদন্তের নামে সত্য আড়াল হওয়ার শঙ্কা রয়ে যাবে। এতে বিচারও অনিশ্চিত হয়ে পড়ার শঙ্কা তৈরি হবে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক...
ছয় মাসে তেমন কোনো সাফল্য দেখাতে পারেনি বিএনপি সরকার। এমন মন্তব্য করেছেন বিরোধী জোটের নেতারা। বিশেষ করে জ্বালানি, অর্থনীতি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় ঘাটতি দেখছেন তারা। এক্ষেত্রে সরকারের...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর