রুমিন ফারহানার পাশে দাঁড়ালেন জামায়াত আমির, সংসদে হট্টগোল

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পিএম

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের সময় সংসদের ট্রেজারি বেঞ্চ থেকে ‘অগ্রহণযোগ্য অঙ্গভঙ্গির’ ঘটনায় নিন্দা জানিয়েছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। রোববার জ্বালানি তেল নিয়ে সরকারের সমালোচনা করে রুমিন ফারহানা বক্তব্য দেওয়ার সময় ‘অগ্রহণযোগ্য অঙ্গভঙ্গি’ করা হয় বলে অভিযোগ করেন জামায়াত আমির।

এ সময় সংসদে হট্টগোল শুরু হলে সকলকে শান্ত হতে বলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

জামায়াত আমির বলেন, ‘এই সংসদে যাঁরা নির্বাচিত হয়ে এসেছেন, জনগণের ভোট, ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে এসেছেন। আমরা সকল সদস্যের প্রতি শ্রদ্ধা নিয়ে বলব, কোনো সংসদ সদস্য যখন দাঁড়িয়ে কথা বলবেন, তা নিয়ন্ত্রণ অথবা অ্যালাউ করার এখতিয়ার স্পিকারের। একজন স্বতন্ত্র সংসদ সদস্য, তিনি যখন কথা বলছিলেন দুঃখজনকভাবে ট্রেজারি বেঞ্চ থেকে সম্মানিত কিছু সদস্য এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন যা আমার বিবেকে আঘাত লেগেছে। আমি এটা আশা করি না।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘একবার-দুইবার নয়, পাঁচবার নির্বাচিত হয়েছেন এমন ব্যক্তিরাও এ কাজটা করেছেন। আমি তাঁদের নাম নিয়ে নিজে লজ্জিত হতে চাই না। আমরা প্রথম দিনই বলেছি, ভালো কিছুর চর্চা হোক সংসদে। আমরা শিখতে চাই। দুইবারই লক্ষ করলাম, ট্রেজারি বেঞ্চ—যাদের আপনাকে সবচেয়ে বেশি সহযোগিতা করার কথা তারাই—আপনি মাইক দেননি তারপরও সংসদে কী হচ্ছে বুঝতে পারছি না। রুমিন ফারহানার বক্তব্যের সময় যা হয়েছে তা একেবারেই অগ্রহণযোগ্য।’

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের জনগণের স্বার্থের পরিপন্থি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জামায়াত কখনও দেশের জন্য রাজনীতি করেনি। শুক্রবার বিকালে ঢাকা...
দেশ ও জাতির প্রশ্নে বিএনপি কোনোদিন মাথা নত করবে না, প্রয়োজনে শেষ পর্যন্ত লড়াই করে যাবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েট...
দ্রুততম সময়ে শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিসহ তিন দফা দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। আজ বুধবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট থেকে এ পদযাত্রা...
ফ্যাসিবাদের দোসররা দেশের প্রশাসনসহ বিভিন্ন জায়গায় এখনও ঘাপটি মেরে রয়েছে। নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেছেন বিএনপির...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর