তেলের দাম বৃদ্ধি

সরকারের সমালোচনায় সংসদে জ্বালাময়ী বক্তব্য রুমিন ফারহানার

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পিএম

জ্বালানি সংকট ও তেলের দাম বৃদ্ধি নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। রোববার সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি তেল নিয়ে জ্বালানিমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেন।

রুমিন ফারহানা বলেন, ‘কাদম্বরী মরিয়া প্রমাণ করিল, কাদম্বরী মরে নাই। আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধিই হলো। তার আগে আমরা দেখলাম, কয়েক কিলোমিটার জুড়ে লম্বা লাইন। আমরা দেখলাম মাঝরাত পর্যন্ত চালকেরা দাঁড়িয়ে আছে, তেল পাচ্ছে না। কিন্তু সরকারের সেই ব্যাপারে কোনো হেলদেল নেই। আশ্চর্য হয়ে দেখলাম, মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন তখন তাঁরা অবলীলায় বলেন দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। কিন্তু যখন তেল নিতে যাই, তখন দেখি ৩ কিলোমিটার লম্বা লাইন।’

এই স্বতন্ত্র সংসদ সদস্য বলেন, ‘সরকার সম্ভবত কিছু পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে। একটা হলো মার্কেট প্লেস সন্ধ্যা ৭টায় বন্ধ করে দেওয়া। চমৎকার সিদ্ধান্ত। তবে মনে রাখতে হবে কেনাকাটা বা শপিং যেটুকু হয়, সেটা সন্ধ্যার পরেই হয়। অফিস-আদালতের সময় নাকি পরিবর্তন করা হবে, ৫ দিনের জায়গায় ৪ দিন বা ৩ দিন কর্মঘণ্টা ঠিক করবে। কিন্তু প্রশ্ন হলো জ্বালানির যদি সংকটই না থাকে, তাহলে জ্বালানির এত লম্বা লাইনই বা কেন, দামই বা বাড়াতে হয় কেন? অফিস কর্মসূচির সময় পরিবর্তন করতে হয় কেন? এই প্রশ্নগুলো তো ওঠে।’

রুমিন বলেন, ‘জ্বালানিমন্ত্রী যখন গণমাধ্যমে কথা বলেন, তখন মনে হয় বাংলাদেশে কোনো সংকট নেই। ওনারা যদি পরিষ্কার করে বলেন, দেশে বর্তমানে কত দিনের অকটেন, ডিজেল মজুত আছে, কত দিন চলতে পারবে। পাম্পগুলো কেন পর্যাপ্ত তেল পায় না।’

গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে সংসদ ও সংসদের বাইরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ সোমবার রাতে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে...
নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিলের অনুদান তালিকায় মেয়ের নাম থাকায় সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পর ব্যক্তিগত সহকারীকে দায়িত্বে অবহেলার অভিযোগে বরখাস্ত করা হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের নেতা ও মাস্টারমাইন্ড প্রশ্নে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন সরকারি দল বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা। রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিমান প্রতিমন্ত্রী এম...
ব্রিটিশ সিভিল সার্ভিসের যে মডেল, সেই মডেলে প্রথমে ভারতীয় সিভিল সার্ভিস তৈরি হয়েছিল, পরবর্তীতে আমরা তারই অনুসরণ করে বাংলাদেশ সিভিল সার্ভিস তৈরি করেছি। তারা কোনো দলের সদস্য নন। তারা হচ্ছেন সরকারি...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর