দেশকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকে ঠেলে দিচ্ছে সরকার: আসিফ

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৯:৪৬ পিএম

সরকার প্রিপেইড মিটারের চার্জ কমানোর নামে বিদ্যুতের দাম বাড়িয়ে দেশকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলামোটরে ‘জাতীয় বাজেটে তারুণ্যের অংশীদারিত্ব: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, দেশ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনলাইন বেটিং-সংক্রান্ত আইন নিয়ে শঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, বাজেটে তরুণদের অংশীদারিত্ব নিশ্চিত করতে না পারলে বিএনপির পরিণতি হবে আওয়ামী লীগের মতোই। সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে সরকার তাদের ফিরিয়ে আনার পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেন এনসিপি নেতারা। পরে এনসিপি কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল করে দলটি।

আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ঘোষণা করা বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে এ হামলা হয় বলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে...
যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে চোরাগোপ্তা হামলার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুর সোয়া ১টার দিকে এ হামলা হয়।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানল। তিনি বলেছেন, দেশ ভালো নেই, জনগণের প্রত্যাশার বিপরীতে দেশ পরিচালিত...
পূর্ববিরোধের জেরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জগৎকুড়া ও গোপালপুর উপজেলার গোলপেঁচা গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কালাম তালুকদার (৬৫) নামে একজন নিহত হয়েছেন।
নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাড়ি ‘চুনকা কুটির’-এর সামনে সিসি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ। জামিনে মুক্ত হওয়ার পর আইভী এই বাড়িতেই অবস্থান করছেন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৮২ দিনে হাম ও উপসর্গে মারা গেল ৬০৫ শিশু।
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেও মন্ত্রণালয়ের দায়িত্ব থাকার অভিপ্রায় জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, দুই পদেই পূর্ণকালীন দায়িত্ব পালনের নজির রয়েছে। প্রযুক্তি নির্ভর এ...
লোডিং...

এলাকার খবর