কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমাসদৃশ বস্তু, পুলিশ মোতায়েন

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৯ এএম

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউলসম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমাসদৃশ বস্তু ও দুই লিটার পেট্রোল উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার সকালে ঢাকা থেকে আসা পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল এসব বস্তু উদ্ধার করে নিষ্ক্রিয় করে। এ ঘটনায় আখড়াবাড়ি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ২টার দিকে আখড়াবাড়ির ভেতরে সাদা ব্যাগে মোড়ানো সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানার পরপরই সতর্ক অবস্থান নেয় পুলিশ। নিরাপত্তার স্বার্থে রাতেই আখড়াবাড়ির ভেতরে অবস্থানরত সাধু-ফকিরদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

পরে খবর দেওয়া হলে সোমবার সকালে ঢাকা থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছায়। দলটি সন্দেহজনক ব্যাগটি তল্লাশি করে একটি টাইম বোমার মতো দেখতে বস্তু ও দুই লিটার পেট্রোল উদ্ধার করে। পরে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।

এদিকে, এ ঘটনার পর রোববার রাত থেকেই লালন আখড়াবাড়ি প্রাঙ্গণে সাধু, ভক্ত ও সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তাব্যবস্থা জোরদার রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কে বা কারা, কী উদ্দেশে এসব বস্তু আখড়াবাড়ি প্রাঙ্গণে রেখে গেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ সরোয়ার বলেন, “বোমা উদ্ধারের ঘটনা সত্য। এ বিষয়ে পুলিশ বিস্তারিত বলতে পারবে।”

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, “একটি টাইম বোমার মতো বস্তু ও দুটি বোতলে পেট্রোল উদ্ধার করা হয়েছে। বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। বর্তমানে মাজার এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।”

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার দুই আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
ভোটের ব্যবধান কম-বেশি হওয়ার পেছনে প্রভাব ফেলছে ভোটের খরচ। প্রতিটি ভোট দিতে একজন সমর্থককে দিতে হচ্ছে ১ ইউরো (প্রায় ১৩৮ টাকা)। একজন সমর্থক চাইলে অর্থ খরচ করে একাধিকবার ভোট দিতে পারবেন। আবার একই...
বিরোধীদল বিএনপির মতো করে জুলাইকে ধারণ করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণঅভ্যুত্থানকে ধারণ করলে জুলাই ইস্যুতে তারা সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকতো, বলেন তিনি।
ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ রাখা হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 
সর্বজনীন পেনশন স্কিমের গ্রাহকদের ২০২৫-২০২৬ অর্থবছরের বিনিয়োগ মুনাফা বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এ অর্থবছরে বিনিয়োগের বিপরীতে সর্বনিম্ন ১১.৬৮ শতাংশ থেকে সর্বোচ্চ ১১.৭২ শতাংশ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর