শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, অভিমত আইন কর্মকর্তাদের

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আপিল করার কোনো সুযোগ নেই। তাই শেখ হাসিনা ফিরলেও আপিল করতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। আইন কর্মকর্তারা জানান, এটি বোঝা যাবে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদের আবেদনের সিদ্ধান্তের পর। শেখ হাসিনার ফেরার বিষয়টিও আইনগত। বন্দি বিনিময় চুক্তিই একমাত্র পথ বলে মনে করেন চিফ প্রসিকিউটর। 

ট্রাইব্যুনাল আইন অনুযায়ী, পূর্ণাঙ্গ রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করত হবে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়ছে ২০২৬ সালের ১৩ জানুয়ারি। সেই হিসেবে তার আপিল করার সময় শেষ নয় মাস আগেই।

কিন্তু শেখ হাসিনা দেশে ফিরলে আপিল করতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে আইনি বিতর্ক। কেউ বলছেন, ট্রাইব্যুনাল আইনে সেই সুযোগ নেই। আবার কেউ বলছেন, ন্যায় বিচারের স্বার্থে পেতেও পারেন। বিষয়টি খোলাসা হবে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালামের আপিলের রায়ের পর।  

আবুল কালাম আজাদকে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ড দেওয়ার ১৩ বছর পর আত্মসমর্পণ করে রায় স্থগিত চেয়ে আপিল করেন জানুয়ারিতে। তবে তা গ্রহণ করা হবে কিনা সেই সিদ্ধান্ত জানায়নি আপিল বিভাগ। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘সেখান থেকেও একটা প্রেসিডেন্স (ভবিষ্যতে অনুসরণ করার মতো একটি উদাহরণ) হতে পারে। একটা ইনটেন্স আমরা সেখান থেকে পেতে পারি।’

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আপিলের নির্ধারিত সময়ের পরে গিয়ে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করতে হলে তার কী ফল এবং কী কনসিকোয়েন্স হতে পারে, এক্ষেত্রে আবুল কালাম আজাদের মামলাটি একটা উদাহরণ হতে পারে। (শেখ হাসিনার ক্ষেত্রে) যে আর্গুমেন্ট সবাই করে, এই আর্গুমেন্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদের ক্ষেত্রেও হয়েছে। কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট সেটাকে এখনো পর্যন্ত আমলে নেননি।’ 

এদিকে, শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়াকে ভারত বলছে, আইনি বিষয়। চিফ প্রসিকিউটরের ধারণা, বন্দি বিনিময় চুক্তিকেই ইঙ্গিত করা হচ্ছে। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘ভারত সরকারের সাথে বাংলাদেশের একটাই আইনি ব্যাপার আছে। কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি ভারতে থাকেন, সেখানে একটাই আইনগত বিষয় আছে। সেটা হচ্ছে এক্সট্রাডিশন চুক্তি (অপরাধী প্রত্যর্পণ চুক্তি)। উনিও (শেখ হাসিনা)। ভারতীয় সরকারও তো তাই বলছে। আমাদের পরামর্শ এটাই যে, আপনি এক্সট্রাডিশন চুক্তির আওতায় আসেন।’

তিনি আরও বলেন, শেখ হাসিনা বন্দী হিসেবে দেশে ফিরলে তাকে ট্রাইব্যুনালে তোলার পর পাঠানো হবে কারাগারে।

ভারতের উত্তরপ্রদেশে দীপাবলির রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মরের দেহরক্ষী বাহিনীর এক সেনাসদস্য। তার নাম সৌরভ তোমার। গুরুতর আহত অবস্থায় মিরাটের...
শীতের শুরুতেই নয়াদিল্লিতে বায়ুদূষণ পৌঁছেছে বিপজ্জনক পর্যায়ে। ঘন ধোঁয়াশায় ঢেকে গেছে পুরো শহর। শীতের আগেই শহরটির বায়ুমান সূচক ৩০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার যা বেড়ে দাঁড়ায় ৩৭০। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে...
ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার অভিযোগ, এসআইআরের বিরোধিতা করে কংগ্রেস, বাংলাদেশি...
দীপাবলির আগেই ফের ভয়াবহ বায়ুদূষণের কবলে ভারতের রাজধানী দিল্লি। মাত্র ২ দিনের ব্যবধানে শহরটির বায়ুমান সূচক ১১৭ থেকে বেড়ে দাঁড়ায় ৩১০-এ। বায়ুদূষণ নিয়ন্ত্রণে যানবাহন চলাচল, নির্মাণকাজ ও অফিস কার্যক্রমে...
কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির আওতায় ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) স্থাপনে চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি...
দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে সোনার দাম। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের নানা উদ্যোগের পরও অসচেতনতার কারণে বাড়ছে রোগী। জরিপে বিভিন্ন বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে ৬০ থেকে ৭০ শতাংশ লার্ভা পাওয়ার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক...
চলতি নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ১২৩ কোটি ১০ লাখ ডলার। সে হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর