বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ কাম্য নয়: ফখরুল

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৪:৩৩ পিএম

ভারত দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, এটা কখনোই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতা-কর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন মন্তব্য করেন।

ফখরুল বলেন, ভারত আওয়ামী লীগের পক্ষ নিয়ে মার্কিন দপ্তরে চিঠি দিয়েছে বলে শুনেছি। যদি এটি সত্য হয় তাহলে তা দেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাবে।

বিএনপির মহাসচিব বলেন, দেশে কোন মৌলবাদী দল কখনো  ক্ষমতায় আসেনি, ভবিষ্যতেও আসতে পারবেনা। জনগণের অধিকার রক্ষায় দেশের মানুষ জেগে উঠেছে, কোন শক্তিই এ গণজোয়ার ঠেকাতে পারবে না।

সম্প্রতি আনন্দবাজার পত্রিকা ও জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের পক্ষ নিয়ে মার্কিন দপ্তরে চিঠি দিয়েছে ভারত।  নয়াদিল্লি মনে করছে, বাংলাদেশে শেখ হাসিনা সরকার দুর্বল হলে তা ভারত এবং যুক্তরাষ্ট্র কারও পক্ষেই সুখকর হবে না। ওয়াশিংটনের মতো ভারত ও বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায় জানিয়ে ওই কূটনৈতিক বার্তায় নয়াদিল্লি বলেছে, হাসিনা সরকারকে অস্থির করার জন্য যুক্তরাষ্ট্রের তরফ থেকে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা ভারত তথা দক্ষিণ এশিয়ার সার্বিক নিরাপত্তার জন্য ইতিবাচক নয়।

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দলটির চারজন জ্যেষ্ঠ নেতাকে যুক্ত করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দলটির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
১৯৪৬ সালের ১৫ আগস্ট খালেদা জিয়া জন্মগ্রহণ করেন। তিনি গত বছরের ৩০ ডিসেম্বর মারা যান। খালেদা জিয়া বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী...
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের আজই শেষদিন বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক...
শিগগিরই বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের নতুন কমিটির ইঙ্গিত দিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি ইঙ্গিত দিয়ে নতুন...
বিএনপি সরকারের ৬ মাসে কূটনৈতিক পদক্ষেপকে দুরদর্শী হিসেবে দেখছেন সাবেক কূটনীতিক ও বিশ্লেষকেরা। বহুমাত্রিক কূটনীতি অনুসরণ করে শুরুতেই চীন ও মালয়েশিয়া সফরের কৌশলকে ইতিবাচক বলছেন তাঁরা।বাংলাদেশ প্রথম-...
কিশোরগঞ্জে পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা সদরসহ তিনটি উপজেলা সফর করবেন তিনি। আজ রোববার সকালে গুলশানের বাসভবন থেকে পাকুন্দিয়ার উদ্দেশে রওনা হন তিনি। 
দীর্ঘদিন ধরে চলা এই বিতর্কের শেষ টেনেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। জান্নাত বেগম ও কবিতা রায়ের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে কমিটি। দুজনকেই পুরুষ হিসেবে বিবেচনা করে তাঁদের...
রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকাল ৬টার দিকে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে  এ...
লোডিং...

এলাকার খবর