শিগগিরই ছাত্রদলের নতুন কমিটির ইঙ্গিত রাকিবের, দিলেন ‘নতুন জীবন শুরুর’ ঘোষণাও 

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৭:৪৮ এএম

শিগগিরই বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের নতুন কমিটির ইঙ্গিত দিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি ইঙ্গিত দিয়ে নতুন জীবন শুরু করতে যাওয়ার ঘোষণাও দেন।

রাকিব লিখেছেন, ‘একটা নতুন জীবন শুরু করতে চাই। নিজেকে আরও বেশি পরিশুদ্ধ,মানবিক ও সৎ মানুষ হিসেবে গড়তে চাই। ভুল ত্রুটির ঊর্ধ্বে কেও না, সেহেতু দীর্ঘ সময় দায়িত্ব পালনকালীন সময়ে আমারও ভুল ত্রুটি রয়েছে, কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। পরিশেষে ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সবাই সাদরে গ্রহণ করবেন, সেই প্রত্যাশা রইল।’

তিনি লিখেছেন, ‘মহান রাব্বুল আলামিনের নিকট লাখো কোটি শোকরিয়া,অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।’

রাকিব লিখেছেন, ‘দীর্ঘ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনে সুযোগ প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিএনপির সদ্য বিদায়ী সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি'র শ্রদ্ধেয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ভাই সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং ছাত্রদলের সাবেক শীর্ষ নেতৃবৃন্দের প্রতি অশেষ কৃতজ্ঞতা।’

তিনি লিখেছেন, ‘অশেষ কৃতজ্ঞতা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সম্মানিত নেতৃবৃন্দ,ঢাবি,জবি, জাবি,বেসরকারি বি,রাজশাহী বি,চট্টগ্রাম বি,শেরে বাংলা কৃষি বি,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ,কৃষি বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের প্রতি যাদের আন্তরিক সহযোগিতা ও প্রচেষ্টায় আমরা সফলভাবে কেন্দ্রীয় সংসদের নেতৃত্ব পরিচালনা করতে পেরেছি। বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, ঢাকার ৫ কলেজ এবং চার মহানগরের নেতৃবৃন্দদের প্রতি যাদের শ্রম-ঘামে রাজপথের কর্মসূচিগুলো সফল হয়েছে এবং শত ষড়যন্ত্রকে অত্যন্ত দক্ষতার সাথে মোকাবিলা করেছে। আমি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,সবগুলো বিশ্ববিদ্যালয়, সবগুলো কলেজ এর নেতৃবৃন্দের নিয়ে আমৃত্যু গর্বিত, কারণ আমার এ সকল নেতৃবৃন্দের নামে কোন প্রকার অনাকাঙ্ক্ষিত খবরের শিরোনাম হয়নি। প্রচন্ড আর্থিক টানাপোড়েনের মাঝেও তারা অত্যন্ত সততা ও নিষ্ঠার সহিত নিজেদের আওতাধীন ইউনিটকে নেতৃত্ব প্রদান করেছে। শুধু নিজে সৎ ও পরিশ্রমী নয়, তাদের আওতাধীন নেতা-কর্মীদেরও সত্যিকারের সততা,নীতি ও আদর্শ নিয়ে পথ চলতে অনুপ্রাণিত করেছে।’

ছাত্রদলের সভাপতি লিখেছেন, ‘আমি বিশেষভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি বিশেষ শ্রদ্ধাবোধ থেকে বলছি,সবগুলো ক্যাম্পাসে আমি ব্যক্তিগতভাবে ইতিবাচক ছাত্র রাজনীতি বিকাশে চেষ্টা করেছি। ছাত্রদলের নেতা-কর্মীদের দ্বারা ক্যাম্পাসগুলোতে একজন সাধারণ শিক্ষার্থীও যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন না হন, সেজন্য বিশেষ মনোযোগী ছিলাম। আমার নিজ দলের বাহিরেও সাধারণ শিক্ষার্থীরা যে কোন বিষয়ে আমার সরাপন্ন হলে, আমি আমার জায়গা থেকে সমস্যা সমাধানের জন্য চেষ্টা করেছি। ধন্যবাদ জ্ঞাপন করছি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভ্রাতৃপ্রতীম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের প্রতি।’ 

রাকিব লিখেছেন, ‘রাকিব-নাসির কমিটির মূল সফলতা হলো জুলাই গণঅভ্যুত্থান এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সমন্বয় করে কর্মসূচি প্রণয়ন এবং রাজপথে কার্যকরী বীরোচিত ভূমিকা পালন। ৫ আগষ্ট, ২০২৪ পরবর্তী বাস্তবতায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে শত শত মবকে মোকাবিলা করতে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিক বুলিংকে উপেক্ষা করে নেতৃত্ব প্রদান করতে হয়েছে।’ 

রাষ্ট্রপতি নির্বাচনে সরকারি দল- বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত চার দশক রাজপথের আন্দোলন আর দলের সাংগঠনিক রাজনীতিতে অনবদ্য ভূমিকা রেখে এই মুহুর্তে...
পাহাড়কে ঘিরে ভারত ও মিয়ানমারসহ বিভিন্ন বিদেশি শক্তির গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক্স...
বিএনপি জনগণের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
বর্তমান বিরোধী দলের আচরণ পলাতক শক্তিকে উজ্জীবিত করতে সাহায্য করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে তাঁর কবরে...
তালেবান সরকারের কঠোর বিধিনিষেধে আফগান নারীদের জনজীবনে অংশগ্রহণ আরও কমেছে। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের তথ্য বলছে, অর্ধেকের বেশি নারী মাসে সর্বোচ্চ এক বা দুবার বাড়ির বাইরে বের হন।...
ক্যানসার,স্নায়ুরোগ,বন্ধ্যাত্ব, লিভার ও কিডনি ট্রান্সপ্ল্যান্টসহ জটিল সব রোগের চিকিৎসায় বছরে ভারত, থাইল্যান্ডসহ কয়েকটি দেশে যায় প্রায় ৫ লাখেরও বেশি মানুষ। নির্ভরযোগ্য সেবায় আশায় এসব রোগী ও...
ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশ্লেষক মাইকেল স্টিফেন্সের দাবি, ভবিষ্যৎ পরিস্থিতির জন্য নিজেদের...
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার আঞ্চলিক শাখা ‘আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ (একিউআইএস) বাংলাদেশে নিজেদের সেল বা ক্ষুদ্র সাংগঠনিক ইউনিট গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে বলে এক প্রতিবেদনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর