সরকারের ৬ মাসের কূটনৈতিক তৎপরতা দূরদর্শী, মত বিশ্লেষকদের

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৯:৫২ এএম

বিএনপি সরকারের ৬ মাসে কূটনৈতিক পদক্ষেপকে দুরদর্শী হিসেবে দেখছেন সাবেক কূটনীতিক ও বিশ্লেষকেরা। বহুমাত্রিক কূটনীতি অনুসরণ করে শুরুতেই চীন ও মালয়েশিয়া সফরের কৌশলকে ইতিবাচক বলছেন তাঁরা।বাংলাদেশ প্রথম- নীতিকে সামনে রেখে প্রতিবেশী ও দুরবর্তী প্রতিবেশী সবার সাথেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখারও পরামর্শ তাঁদের।

ফেব্রুয়ারির নির্বাচনে বিজয় ও সরকার গঠনের পর ২১ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম বিদেশ সফরে বহুমাত্রিক কূটনীতি অনুসরণ করায় হয়েছেন প্রশংসিত। 

চীন সফরে ১৭টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া, দুদেশের যৌথ ঘোষণায় বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনায় চীনের সহায়তার বিষয়টি উঠে আসে। মালয়েশিয়া সফরে বন্ধ শ্রমবাজার খুলে দেওয়া ও নিয়মিত করা নিয়ে আলোচনা হয়।

সরকারের প্রথম ৬ মাসে গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের প্রতিনিধিদের বাংলাদেশ সফরও ইতিবাচক বলে মনে করছেন বিশ্লেষকরা। 

সাবেক কূটনীতিক কর্মর্কতা কর্নেল (অব.) রিয়াজুল ইসলাম বলেন, আমাদের প্রতিবেশী, দূরপ্রতিবেশী আমেরিকা, রাশিয়ার সঙ্গে ভারসাম্য রেখে কূটনীতিক সম্পর্ক তৈরি করে আমাদের অর্জনের লক্ষ্যে যে এগিয়ে যাওয়া এগুলোকে বলা যাবে কূটনীতিক জয়। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, একক শক্তি বা কারও প্রতি একতরফা, বিশেষ করে সামরিক ক্ষেত্রে এককভাবে করা যাবে না; আমাদের এমনভাবে করতে হবে যে সবার সঙ্গেই আমরা বাণিজ্য করতে চাই। কোনো বিশ্বরাজনীতিতে ঢুকতে যেন আমাদের না হয়।

মালয়েশিয়ার মাধ্যমে আশিয়ান বাণিজ্য বলয়ে প্রবেশের চেষ্টা করছে সরকার। তবে কূটনীতিকরা মনে করেন, দুদেশ সফরে অর্জিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারকে আরও সময় দিতে হবে।

সাবেক কূটনীতিক কর্মর্কতা কর্নেল (অব.) রিয়াজুল ইসলাম বলেন, শুরুর ছয় মাস; যদি আউটপুট আশা করেন, এটা ঠিক হবে না। মালয়েশিয়ায় যেভাবে সম্পর্ক; এটাকে এখন মূলধন করতে হবে। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, চূড়ান্তভাবে বলার এখনও সময় আসেনি। আমাদের আরও অপেক্ষা করতে হবে। বিএনপি ঘোষণা দিয়েছে, তারা একক শক্তির সাথে না করে বিভিন্ন দেশের সঙ্গে যে সম্পর্ক গড়বে এটা ভারসাম্য রাখা হচ্ছে। 

বাংলাদেশের স্বার্থ রক্ষা করে ভারত ও চীনের মধ্যে ভারসাম্য তৈরির প্রচেষ্টাকেও ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

কিশোরগঞ্জে পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা সদরসহ তিনটি উপজেলা সফর করবেন তিনি। আজ রোববার সকালে গুলশানের বাসভবন থেকে পাকুন্দিয়ার উদ্দেশে রওনা হন তিনি। 
প্রয়াত প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। দিনটি উপলক্ষে সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
শামা ওবায়েদ ইসলাম বলেন, উন্নয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সরকারের পক্ষেই সম্ভব। উন্নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষেই সম্ভব। আমাদের দুর্ভাগ্য ছিল, গত ১৭ বছর বিনা ভোটে নির্বাচিত একটি সরকার এখানে...
তাড়াহুড়ো নয়, সকলের মতামত  নিয়ে সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবয়ন করবে বিএনপি। এমনটাই জানিয়েছেন সরকার দলীয় চীফ হুইপ নুরুল ইসলাম মনি। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল...
ঘরের মাঠে প্রথম ইনিংসে এত বেশি রানে পিছিয়ে থেকে কখনো জিততে পারেনি অস্ট্রেলিয়া। পরিসংখ্যান যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে, এমন অবস্থায় ৪ উইকেটে ১৬১ রানে তৃতীয় দিন শেষ করে অজিরা। বাংলাদেশ তখনো ৬৭ রানে...
দীর্ঘদিন ধরে চলা এই বিতর্কের শেষ টেনেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। জান্নাত বেগম ও কবিতা রায়ের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে কমিটি। দুজনকেই পুরুষ হিসেবে বিবেচনা করে তাঁদের...
রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকাল ৬টার দিকে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে  এ...
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আমির হামজার গাড়িবহরে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ রোববার এক বিবৃতিতে নিজদলীয় ওই এমপির ওপর...
লোডিং...

এলাকার খবর