অভিনেত্রী রিধিকার মরদেহ উদ্ধার

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৮:০৯ পিএম

মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে। শনিবার সকালে শোবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল করে। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানোর প্রক্রিয়া চলছে।’

পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে এর পেছনে অন্য কারও প্ররোচনা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তথ্য সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, এক যুবকের সঙ্গে রিধির প্রেমের সম্পর্ক ছিল। 

শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটির একপর্যায়ে ভিডিওকলে যুক্ত থাকা অবস্থাতেই রিধি সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে।

এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও পরিচিত ছিলেন রিধিকা রিধি। বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।

মা হলেন চিত্রনায়িকা মারজান জেনিফা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের বাসিন্দা। সেখানেই গত ১০ আগস্ট রাত ১০টা ৩৩ মিনিটে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। জেনিফা ও জোবায়ের আলম দম্পতির এটি প্রথম...
রায়হান রাফীর ‘লায়ন’ সিনেমা নিয়ে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করেছেন টালিউড অভিনেতা জিৎ। দুই বছর আগে ঘটা করে সিনেমাটির ঘোষণা এলেও নানা জটিলতায় এত দিন শুটিং শুরু হয়নি। এবার জিৎ জানিয়ে...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
অস্ত্রোপচার সফল হয়েছিল, চিকিৎসকেরা রেখেছিলেন নিবিড় পর্যবেক্ষণে। কিন্তু শেষ রক্ষা হলো না। কিডনি প্রতিস্থাপনের এক দিন পরই আইসিইউতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নাট্যকার তানিন রহমান। বৃহস্পতিবার...
গাজীপুরের কালিয়াকৈরে গরুবোঝাই ট্রাকের সঙ্গে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত ও আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকে থাকা পাঁচটি গরুও ঘটনাস্থলেই মারা যায়। আহতদের...
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন। শনিবার...
জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে গণপিটুনিতে নুর মোহাম্মদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার দুপুরে উপজেলার উলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
একটি বাড়ি সংস্কার করতে গিয়ে দেয়ালের ভেতরে সিলগালা অবস্থায় পাওয়া গেছে এক বিশাল সোনার স্তূপ। উদ্ধার এই সোনার আনুমানিক বাজার মূল্য ৯০ লাখ ইউরো বা প্রায় ১২০ কোটি টাকা। পূর্ব ফ্ল্যান্ডার্সের ওই বাড়িটিতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর