আমেরিকায় রোহিঙ্গা বিষয়ে বাঙালি শিক্ষার্থীদের বিশেষ প্রদর্শনী

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৩ পিএম

রোহিঙ্গাদের দুঃখ–দুর্দশা আর বাংলাদেশের মাহাত্ম্য তুলে ধরতে আমেরিকার নিউইয়র্ক স্টেটের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অ্যাট বাফালোতে এক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশেষ প্রদর্শনী তুলে ধরলেন বাঙালি শিক্ষার্থীরা। গত ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ফিয়েস্টা’-তে বিশ্ববিদ্যালয়টির বাঙালি স্টুডেনট অ্যাসোসিয়েসন (ইউবিবিএসএ) তৃতীয় স্থান অর্জন করেছে। প্রতিবছর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটির বিভিন্ন দেশের ছাত্র সংগঠন। 

এ বছর ৫টি সাধারণ প্রদর্শনী এবং ৬টি প্রতিযোগিতামূলক অ্যাক্টের মধ্য হতে ইউবিবিএসএ এই স্থান অর্জন করে। এই নিয়ে পর পর দুই বছর তারা এই স্থান ধরে রাখতে সক্ষম। এবারের প্রতিযোগিতার বিষয় ছিল ‘সম্প্রীতি’। যেখানে সংগঠনটি বাংলাদেশে চলমান রোহিঙ্গা বিষয়টি তুলে ধরেছে। 

আকারে ছোট এবং ঘনবসতিপূর্ণ হওয়া সত্ত্বেও আমাদের বাংলাদেশই একমাত্র দেশ, যারা রোহিঙ্গা শরণার্থীদের জন্য দুয়ার খুলে দিয়েছে।

তাদের অ্যাক্টটিতে রহমান পরিবার বাংলাদেশে আশ্রয় নেওয়া হাজারো রোহিঙ্গা পরিবারেরই একটি। যারা সীমান্ত পারাপারের সময় তিনজন বিছিন্ন হয়ে যায়। বিছিন্ন হয়ে তিনজন তিনটি ক্যাম্পে জায়গা পায়। যেখানের পরিবেশ একে অপর থেকে ভিন্ন। রহমান সাহেব মসজিদে কাজ করার একপর্যায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। অপরদিক মিসেস রহমান জায়গা পান একটি হিন্দু ক্যাম্পে। যেখানে তিনি অন্য নারীদের সঙ্গে বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ির কাজ শেখেন। 

তাদের ছেলে আলী তখন শিল্পের দিক নিজেকে ধাবিত করেন। দিনের পর দিন নেওয়া সংগীতের তালিম তাকে একদিন দেশসেরা সংগীতশিল্পী করে তোলে। তার এই সুরের টানই তার মা এবং বাবাকে একত্রে আনে। সেই সঙ্গে একত্রিত করে তাদের তিন সম্প্রদায়কে। 

তিন সম্প্রদায় একত্রে তাদের মিলন উদযাপন করে। এরই মধ্য দিয়ে এটি দৃশ্যমান হয় যে, বাংলাদেশ আকারে ছোট আর ঘনবসতিপূর্ণ দেশ হলেও এটি উদার মনের অধিকারী। আমরা মনে-প্রাণে, কাজে-কর্মে ‘হারমনি বিয়ন্ড বর্ডারস’-এ বিশ্বাস করি। বাঙালি শিক্ষার্থীদের এই অ্যাক্ট শেষ করার পরক্ষণেই পুরো অডিটরিয়ামে ‘বাংলাদেশ’ ধ্বনিতে মুখরিত হয়। যা উপস্থিত সকল বাঙালির জন্য গর্বের ছিল। 

প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে ইন্ডিয়ান ও ফিলিপিনো স্টুডেন্ট অ্যাসোসিয়েসন।

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে মানবপাচারের জটিলতা নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে দক্ষিণ কোরিয়ার সাংকংহে ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী...
ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার (ইউপিএম) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বাংলাদেশি শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয়টিতে অধ্যায়নরত পুরোনো শিক্ষার্থীরা। নবীনদের বরণ করে নিতে এবং তাদের মাঝে সাংস্কৃতিক...
বাংলাদেশের জুলাই অভ্যুত্থান নিয়ে আলোচনা করা হয়েছে আমেরিকার এক গবেষণা সম্মেলনে (কনফারেন্স)। কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারে অনুষ্ঠিত ন্যাশনাল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন (এনসিএ) আয়োজিত এ বছরের বার্ষিক...
দুর্গাপূজার প্রায় এক মাস আগ থেকেই প্রস্তুতি নিয়েছে মন্দির ও সংগঠনগুলো। প্রবাসের পূজা বেশীরভাগ সময়ই তিথি মতো অনুষ্টিত হয় সপ্তাহের কর্মদিবসে এবং উদযাপন করা হয় সপ্তাহান্তে। তবে এবার বিভিন্ন মন্দিরে...
সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময়ে ১২ হাজারের বেশি অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চ রাজনীতির মাঠে টিকে থাকার কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তাদের মতে, মূলত আলোচনায় থাকতেই এ কর্মসূচি। মাঠের রাজনীতিতে সক্রিয় থাকতে বিএনপিকেও পাল্টা কর্মসূচি...
প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫০টি গাড়ি নিয়ে লংমার্চের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে...
দিনাজপুরের বিরামপুর উপজেলার গোবিন্দপুর সীমান্ত দিয়ে ২০ থেকে ২৫ জনকে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কিন্তু বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের বাধার কারণে তারা ভারতে ফিরে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর