আমেরিকার সম্মেলনে বাংলাদেশের জুলাই আন্দোলন

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম

বাংলাদেশের জুলাই অভ্যুত্থান নিয়ে আলোচনা করা হয়েছে আমেরিকার এক গবেষণা সম্মেলনে (কনফারেন্স)। কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারে অনুষ্ঠিত ন্যাশনাল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন (এনসিএ) আয়োজিত এ বছরের বার্ষিক সম্মেলনে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের নানা দিক নিয়ে একাধিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন আন্তর্জাতিক গবেষকরা। 

কড়া সেন্সরশিপ ও রাষ্ট্রীয় সহিংসতার মাঝেও জেন-জি–নির্ভর এই আন্দোলন কীভাবে রাজনৈতিক পরিবর্তন ঘটিয়েছে, তা উঠে আসে গবেষকদের একাডেমিক বিশ্লেষণে।

‘ফ্রম রাইটস মুভমেন্ট টু রেজিম চেঞ্জ’ শীর্ষক বিশেষ একটি সেশন ছিল এবারের সম্মেলনে। সেশনটির পরিচালনায় ছিলেন সেন্ট মেরি'স কলেজ, ইন্ডিয়ানার সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আলা উদ্দিন। এই সেশনে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান নিয়ে একাধিক গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করেছেন আমেরিকা ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

একটি আন্দোলনকে টিকিয়ে রাখার সাংস্কৃতিক ও যোগাযোগভিত্তিক উপাদানগুলো বিশ্লেষণ করেছেন গবেষকরা। এক্ষেত্রে গত বছরের জুলাই অভ্যুত্থানকে দৃষ্টান্ত হিসেবে দেখিয়েছেন তাঁরা।

যুক্তরাষ্ট্রের আলাবামা বিশ্ববিদ্যালয়ের পিএইডি গবেষক শাহ জাহান শুভ দেখিয়েছেন, সরকারি টেলিযোগাযোগ বন্ধ করে দেওয়ার পরও কীভাবে জুলাই যোদ্ধারা অনলাইন কার্যক্রমকে অফলাইনে রূপ দিয়ে এক ‘পোস্ট–ডিজিটাল’ এ্যাক্টিভিজমের গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেন। 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং সাদার্ন ইলিনয় ইউনিভার্সিটি কার্বনডেলের ফুলব্রাইট স্কলার ড. মো. হারিছুর রহমান ব্যাখ্যা করেন, ‘শোনো মহাজন’ এবং ‘দেশটা তোমার বাপের নাকি’ - এর মতো প্রতিবাদী গান কীভাবে দমন–পীড়নের সময় আবেগিক শক্তি ও প্রতিরোধের বিকল্প ভাষা হয়ে ওঠে এবং ব্যক্তিগত ক্ষোভকে সামষ্টিক ক্ষোভে রূপান্তর করে।

সেন্ট্রাল নিউ মেক্সিকো কমিউনিটি কলেজের ড. দিদারুল ইসলাম মানিক তাঁর গবেষণায় দেখান, গ্রাফিতি বা দেয়াল লিখন কীভাবে সহিংস ‎রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের মধ্যে জনপরিসর পুনর্দখল করে প্রতীকী ও ব্যঙ্গাত্মক প্রতিরোধের ভাষা তৈরি করে এবং আন্দোলনকারীদের সংগঠিত করে তোলে।

ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকোর পিএইচডি গবেষক সাইকা শাহজাদি বিশ্লেষণ করেন, পাকিস্তানি গণমাধ্যম কীভাবে জুলাই আন্দোলনকে রাজনৈতিক অস্থিরতা, আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ ও নেতৃত্ব সংকটের ফ্রেমে উপস্থাপন করেছে, যেখানে তরুণদের ভূমিকা প্রায়শই আড়ালে থেকে গেছে।

এ সেশনের বাইরে আরও তিনটি গবেষণা উপস্থাপন করা হয়। ইউনিভার্সিটি অব জর্জিয়ার এ. কে. এম. জমির উদ্দিন দেখান, ১৪ জুলাই শেখ হাসিনার সংবাদ সম্মেলন কীভাবে জনমত ভুলভাবে পড়ার ফলে সংকটকে আরও তীব্র করে তোলে।

অন্যদিকে, সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়ের ফাতেমা আমিন প্রদর্শিত তথ্যচিত্র 36 July–এ দেখানো হয়, ‘জুলাই ৩৬’–এর প্রতীকী সময়–বিস্তারণ কীভাবে আন্দোলনের গতি ও স্মৃতিকে ধরে রাখে শেখ হাসিনার পদত্যাগের পরও।

গবেষকেরা উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থান এখন বৈশ্বিকভাবে সমসাময়িক সামাজিক-রাজনৈতিক আন্দোলনকে বোঝার এক রেফারেন্স পয়েন্টে পরিণত হচ্ছে, যেখানে সংগীত, মিম, স্ট্রিট আর্ট এবং অফলাইন সংগঠিত করণের সমন্বয়ে নজিরবিহীন রাজনৈতিক পরিবর্তন ঘটেছে।

বাংলাদেশের জন্য এই আন্তর্জাতিক মনোযোগ কেবল ইতিহাসের ঘটনাকে পুনর্বিবেচনার নয়, বরং বিশ্বপরিসরে তার একাডেমিক বোঝাপড়া ও ব্যাখ্যা গঠনে সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরি করছে, যেখানে ছাত্র, সংস্কৃতিকর্মী ও সাধারণ নাগরিকদের কণ্ঠ বিশ্ব গবেষণায় যুক্ত হচ্ছে।

জুলাই প্যানেলের সংশোধিত গবেষণাগুলো ব্লুমসবারি থেকে প্রকাশিতব্য ‘ক্রিটিকাল মিডিয়া পারসপেক্টিভস অন দ্য ২০২৪ বাংলাদেশ আপরাইজিং’ সম্পাদিত গ্রন্থে অন্তুর্ভুক্ত ও প্রকাশিত হবে। 

লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা এলেও দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। গতকাল বৃহস্পতিবার এক বিশেষ বিজ্ঞপ্তির...
লেবাননের রাজধানী বৈরুতের কয়েকটি এলাকা থেকে প্রবাসীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। আজ মঙ্গলবার দূতাবাস প্রধান আনোয়ার হোসাইন ভিডিও বার্তায় এ তথ্য জানান। 
আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে একটি সড়কের নাম রাখা হয়েছে সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে। অঙ্গরাজ্যটির হ্যামট্রমিক শহরের ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে...
বাংলাদেশের মহান বিজয় দিবসে বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন জাপান (বিএলএজে) প্রতিষ্ঠা করা হয়েছে। মঙ্গলবার টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে (বাংলাদেশ হাউস) ২০২৫-২০২৬ মেয়াদের জন্য গঠিত কার্যনির্বাহী পরিষদে সভাপতি...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর