গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত হচ্ছেন নাহিদা রহমান সুমনা

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৪:২৭ পিএম

কূটনীতিক নাহিদা রহমান সুমনাকে গ্রিসে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নাহিদা রহমান সুমনা বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৭তম ব্যাচের সদস্য। কূটনীতিক পেশায় যোগ দেওয়ার পর তিনি ব্রাজিলিয়া, অটোয়া, কলকাতা ও ক্যানবেরায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পর্যায়ে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নাহিদা রহমান সুমনা ইংরেজি সাহিত্যে উচ্চতর পর্যায়ের স্নাতক এবং স্নাতকোত্তর পড়াশোনা সাফল্যের সঙ্গে শেষ করেন। অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকেও তিনি কূটনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এ ছাড়া জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ফ্রান্স বাউন্ডারি ওয়াটার লয়ের ওপর পড়াশোনার জন্য ফেলোশিপ অর্জন করেন।

পারিবারিক জীবনে নাহিদা রহমান সুমনার সঙ্গে আসলাম ইকবালের বিয়ে হয়। আসলাম ইকবাল সরকারের সাবেক অতিরিক্ত সচিব। তিনি বর্তমানে ব্রুনাইয়ে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে কাজ করছেন। এই দম্পতির দুই ছেলে রয়েছে। 

স্পেনের রাজধানী মাদ্রিদের আরগানসুয়েলা এলাকায় একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইউসুফ হাসান আলিফ (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় মাদ্রিদের বাংলাদেশি অধ্যুষিত...
রাশিয়ার মস্কোতে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক কোরের সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এ আয়োজনে ১৫০ জনের...
লেবাননের রাজধানী বৈরুতের কয়েকটি এলাকা থেকে প্রবাসীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। আজ মঙ্গলবার দূতাবাস প্রধান আনোয়ার হোসাইন ভিডিও বার্তায় এ তথ্য জানান। 
বাংলাদেশের মহান বিজয় দিবসে বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন জাপান (বিএলএজে) প্রতিষ্ঠা করা হয়েছে। মঙ্গলবার টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে (বাংলাদেশ হাউস) ২০২৫-২০২৬ মেয়াদের জন্য গঠিত কার্যনির্বাহী পরিষদে সভাপতি...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর