বাংলাদেশ নির্বাচন: ফিনল্যান্ডে পোস্টাল ব্যালটে প্রবাসী ভোট, তরুণদের উচ্ছ্বাস

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৪ পিএম

বাংলাদেশের নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে প্রবাসেও। প্রথমবার পোস্টাল ব্যালটে ভোট দিয়ে উচ্ছ্বসিত উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ডের বাংলাদেশ কমিউনিটি। প্রবাসীদের আলোচনা ও আড্ডায় জমে উঠছে দেশের নির্বাচন।

ইতিহাসে প্রথমবার বিদেশের মাটি থেকে ভোট দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আনুষ্ঠানিকভাবে ব্যালট বাক্স গণনা বাকি মাত্র। ভোটদানের পুরো প্রক্রিয়া ঘিরে উচ্ছ্বাস-উদ্দীপনা লক্ষ্য করা গেছে পৃথিবীর সবচেয়ে সুখী ও উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ড প্রবাসীদের মধ্যে।

নির্বাচন ঘিরে সবচেয়ে বেশি উৎসাহ তরুণ ভোটারদের মধ্যে। ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের একটি বড় অংশ শিক্ষার্থী। তাদের মধ্যে ভোট নিয়ে আলোচনা, সচেতনতা ও অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি।

ফিনল্যান্ড থেকে ২৩৫০ জন প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের জন্য রেজিস্ট্রেশন করেছেন। তবে ফিনল্যান্ডে বাংলাদেশের কোনো স্থায়ী দূতাবাস না থাকায়, সরকারি উদ্যোগে সরাসরি প্রচারণা তেমন চোখে পড়েনি বলে অভিযোগ প্রবাসীদের।

হাজার মাইল দূরে, তীব্র শীতের দেশ ফিনল্যান্ডে বসেও দেশের নির্বাচনকে ঘিরে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে প্রবাসী বাংলাদেশীদের। শত ব্যস্ততার মাঝেও দেশের প্রতি দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়েছেন তারা।  প্রমাণ করছেন, ভৌগোলিক দূরত্ব থাকলেও দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ অটুট।

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময়ের লক্ষ্যে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে জাপানের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার এ আলোচনা...
মালয়েশিয়ার কুয়ালালামপুরে জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের উপস্থিতিতে প্রবাসীদের মধ্যে জাতীয়...
অতীতের কোনো সরকারই প্রবাসীদের ভোটাধিকারের দাবি পূরণে সত্যিকার অর্থে কেনো আন্তরিকতা দেখায়নি। বিগত ৫৪ বছর শুধু মুলা ঝুলিয়ে রাখা হয়েছিল। অথচ প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা...
আমেরিকার এবারের প্রেসিডেন্ট নির্বাচনে যে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো জয় পরাজয় নির্ধারণ করবে সেগুলো হলো– মিশিগান, অ্যারিজোনা, জর্জিয়া, নাভাদা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া ও উইসকনসিন। এই ৭টি রাজ্যে...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর