আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের দিকে তাকিয়ে বিশ্ব

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৬:১৬ পিএম

আজ সেই প্রতিক্ষিত নির্বাচন। একটা পরিবর্তন! সেই আশাতেই সারা বিশ্ব তাকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। ডোনাল্ড ট্রাম্প নাকি কমলা হ্যারিস, সেটা নির্ধারণ করবে আমেরিকার ভোটাররা। এবারের নির্বাচন বিগত দিনের যেকোনো নির্বাচনের চেয়ে ভিন্ন। মোট ৫৩৮টি ইলোকটোরাল কলেজ ভোটের মধ্যে যিনি ২৭০টি ভোট পাবেন, তিনিই হবেন আমেরিকার প্রেসিডেন্ট। যিনি আগামী ৪ বছরের জন্য হবেন হোয়াইট হাউসের অধিকর্তা। 

ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা মনে করে, ট্রাম্প জিতলে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের গণহত্যা বন্ধ হবে। গত মেয়াদে যখন ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন তখন সারা বিশ্বে কোনো যুদ্ধ ছিল না। তিনি যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা নিয়েছেন। সেসময় আমেরিকার অর্থনৈতিক অবস্থা ছিল ভালো। কাজকর্মের সংস্থান ছিল।  বর্ডার নিরাপদ ছিল। অবৈধ অভিবাসী আগমন সর্বনিম্ন পর্যায়ে ছিল। দেশের বেকারের সংখ্যা ন্যূনতম ছিল। 

অন্যদিকে যারা কমলা হ্যারিসকে ভোট দেবে তাদের বক্তব্য হচ্ছে– ডেমোক্রেটরা সব সময়ই অভিবাসীদের ব্যাপারে খুবই আন্তরিক। দলটি বিভিন্ন সামাজিক ও কল্যাণমুখী কাজে অবদান রাখে। মধ্যবিত্ত শ্রেণির কল্যাণে ভূমিকা রাখে। তাছাড়া  জলবায়ুসহ আন্তর্জাতিক বিভিন্ন কল্যাণমুখী কাজে অংশ নেয়। তাই তারা কমলা হ্যারিসকে ভোট দেবেন। তাদের বিশ্বাস আমরিকার প্রথম নারী প্রেসিডেন্ট হবেন কমলা হ্যারিস। তাঁর নের্তৃত্বে বিশ্ব এক নতুন আমেরিকা দেখতে পাবে। তবে সাধারণ ভোটাররা এবার নির্বাচনে যে বিষয়গুলোর ওপর বেশি গুরুত্ব দিচ্ছে সেগুলো হলো– অর্থনীতি, অভিবাসন, গণতন্ত্রের হুমকি, স্বাস্থ্য, হাউজিং, শিক্ষা, অপরাধ, গর্ভপাত বিষয়ক আইন। এছাড়াও মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও ভোটাররা গুরুত্ত্ব দিয়ে দেখছে। 

আমেরিকার এবারের প্রেসিডেন্ট নির্বাচনে যে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো জয় পরাজয় নির্ধারণ করবে সেগুলো হলো– মিশিগান, অ্যারিজোনা, জর্জিয়া, নাভাদা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া ও উইসকনসিন। এই ৭টি রাজ্যে রয়েছে ৯৩টি ইলোকটোরাল কলেজ ভোট। এই ৭ রাজ্যে যিনি জিতবেন, তিনিই হবেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট। এবার চলুন দেখি এই ৭টি অঙ্গরাজ্যের সর্বশেষ নির্বাচন পরিস্থিতি। 

গত রোববার ৩ নভেম্বরের নিউইয়র্ক টাইমস ও সিয়েনার চালানো জরিপে দেখা যায়, দুজন প্রার্থীই ন্যূনতম ব্যবধানে কোথাও এগিয়ে বা পিছিয়ে রয়েছেন। অ্যারিজোনায় ৩ নভেম্বরের জনমত জরিপে দেখা যায়, ট্রাম্প ১.৬ শতাংশ সমর্থন পেয়ে এগিয়ে রয়েছেন। এখানে ১১টি ইলোকটোরাল কলেজ ভোট রয়েছে। জর্জিয়ায় ট্রাম্প ১.২ শতাংশ এগিয়ে রয়েছেন, এখানে ১৬টি ইলোকটোরাল কলেজ ভোট রয়েছে। একই জরিপে দেখা যায়, মিশিগানে কমলা হ্যারিস ১.৫ শতাংশ এগিয়ে রয়েছেন, এখানে ১৫টি ইলোকটোরাল কলেজ ভোট রয়েছে। 

৩ নভেম্বরের সর্বশেষ জনমত জরিপে নাভাদায় ট্রাম্প এগিয়ে রয়েছেন ০.৬ শতাংশ, এখানে ৬টি ইলোকটোরাল কলেজ ভোট রয়েছে। নর্থ ক্যারোলিনায় ১.২ শতাংশ এগিয়ে রয়েছেন ট্রাম্প, এখানে ১৬টি ইলোকটোরাল কলেজ ভোট রয়েছে। পেনসিলভেনিয়ায় ৩ নভেম্বরের সর্বশেষ জনমত জরিপে ০.১ শতাংশ এগিয়ে রয়েছেন ট্রাম্প, এখানে ১৯টি ইলোকটোরাল কলেজ ভোট রয়েছে। উইসকনসিনে ০.৮ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে রয়েছেন কমলা, এখানে ১০টি ইলোকটোরাল কলেজ ভোট রয়েছে। 

অন্যান্য অঙ্গরাজ্যগুলোর চেয়ে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো জয়–পরাজয় নির্ধারণ করবে বলে প্রার্থীরা এসব অঙ্গরাজ্যে একাধিকবার সভা, সমাবেশ করেছেন। গতকাল রোববার ৩ নভেম্বর কমলা হ্যারিস মিশিগানের ডেট্রয়েট, পন্টিয়াক ও ইস্ট ল্যান্সিংয়ে সভা সমাবেশ করেছেন। ইস্ট ল্যান্সিংয়ের সমাবেশে তিনি আরব আমেরিকানদের উদ্দেশ্যে গাজায় যুদ্ধে মানবিক বিপর্যয়ের কথা বলেন এবং বিজয়ী হলে যুদ্ধ বন্ধে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।  

সোমবার রাতে ট্রাম্প মিশিগানে গ্রান্ড রেপিডের সমাবেশে ভাষণ দেন। এর আগেও তিনি এখানে একাধিকবার এসে নির্বাচনী সমাবেশ করে গেছেন। এই প্রথমবার মিশিগানে আগাম ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনের ৯ দিন আগে থেকেই ভোটাররা ভোট দিতে পারছেন। 

মিশিগানে আনুমানিক ৭২ লাখ সক্রিয় রেজিস্টার্ড ভোটার রয়েছে। তবে ৭৯ লাখ মানুষ রয়েছে, যাদের ভোট দেওয়ার বয়স হয়েছে। 

বার্লিন শহরে সোমবার (২৪ আগস্ট) Melia Hotel International–এর বল রুমে বাংলা কাগজ বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান অনুষ্ঠান জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো। ইউরোপের বিভিন্ন শহর থেকে প্রায় দুই...
জাপানের সম্ভাবনাময় শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির অংশগ্রহণ বৃদ্ধি এবং উভয় দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিজুওকা শহরের ঐতিহ্যবাহী ‘গ্র্যানশিপ’ কনভেনশন সেন্টারে আজ...
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের সংগঠন বাংলাদেশ ফুটবল ক্লাব মালয়েশিয়ার (বিডিএফসি-মালয়েশিয়া) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রীড়া সংগঠক রাফিজ রহমান রাসেল ও...
দিনব্যাপী অনুষ্ঠানে শিশু, কিশোর, নারী-পুরুষ সবার জন্য ছিল দেশীয় খেলাধুলার নানা আয়োজন। শিশুদের দৌড় প্রতিযোগিতা, বালিশ খেলা, হাড়িভাঙা, বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টের পাশাপাশি বড়দের জন্য ফুটবল,...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর