ডেনমার্কে চালু হ‌লো বাংলা বর্ণমালা স্কুল

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পিএম

ডেনমা‌র্কের রাজধানী কোপেন‌হে‌গে‌নে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের উদ্যোগে গত ২৭ সে‌প্টেম্বর হ‌তে চালু  হলো ‘বাংলা বর্ণমালা স্কুল’।  প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা, বর্ণমালা, সাহিত্য, ইতিহাস ও সংস্কৃতির চর্চা এবং তাদের শিকড়ের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে বাংলা‌দেশী‌দের সংগঠন এই উদ্যোগ‌ গ্রহণ ক‌রে‌ন।

কোপেন‌হে‌গে‌নের বেলাহয়ে শুরু হওয়া এই স্কু‌লের উ‌দ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস, কোপেনহেগেনের সম্মানিত চার্জ দ্য অ্যাফেয়ার্স তন্ময় মজুমদার। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের সভাপতি ওমর ফারুক সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত এই অনুষ্ঠা‌নে বি‌শেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিগ্যাল অ্যাফেয়ার্স উইংয়ের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ জাকেরুল আবেদিন, এসো‌সি‌য়েশ‌নের সাধারণ সম্পাদক জালালউদ্দিন সুমন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য রফিকুল ইসলাম ও এতেশাম রেজা সেতুসহ সংগঠনের অন্যান্য নেতারা ও গন‌্যমান‌্য ব‌্যক্তিরা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছি‌লেন কৃষিবিদ বদিউজ্জামান শেখ মামুন।

প্রধান অ‌তি‌থি বক্তৃতায় ব‌লেন, প্রবাসের মাটিতে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠা শুধু শিশুদের বাংলা বর্ণমালা শেখানোর উদ্যোগ নয়; এটি আমাদের মাতৃভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। ডেনমার্কে বেড়ে ওঠা নতুন প্রজন্ম যেন বাংলা ভাষায় কথা বলতে পারে, পড়তে ও লিখতে পারে এবং নিজেদের সাংস্কৃতিক শিকড় ও গৌরবময় ঐতিহ্য সম্পর্কে জানতে পারে—‘বাংলা বর্ণমালা স্কুল’ সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি।

‌বি‌শেষ অ‌তি‌থি ডক্টর মোহাম্মদ জাকেরুল আবেদিন ব‌্যাক্ত ক‌রেন, বাংলা ভাষা হোক প্রজন্মের বন্ধন, বাংলা সংস্কৃতি হোক আমাদের পরিচয়ের গর্ব। বাংলা‌দেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের এই মহতী উদ্যোগ প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চাকে আরও বিস্তৃত ও সমৃদ্ধ করবে।

‘বাংলা বর্ণমালা স্কুল’-এর পথচলা সফল ও সুন্দর হোক এই কামনা ক‌রে উপ‌স্থিত শিশু-‌কি‌শোর‌দের নি‌য়ে কেক কা‌টেন অতিথিরা। পাশাপা‌শি শিশু‌দের মা‌ঝে বিনামূ‌ল্যে বাংলা শিক্ষার বইও বিতরণ করা হয়। 

প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাসের মাটিতে গর্বের বাংলা ভাষা‌কে ছ‌ড়ি‌য়ে দেওয়ার ল‌ক্ষ্যে যাত্রা শুরু করা এই স্কুলে আপাতত পাঠদান হ‌বে সপ্তা‌হে প্রতি রোববার, যাতে শিশু‌দের ডে‌নিশ স্কু‌লের ক্লা‌সের বিঘ্ন না ঘ‌টে। পরব‌র্তিতে শিশু‌দের অভিভাবকদের সাথেআলোচনা সা‌পে‌ক্ষে ক্লাস বৃ‌দ্ধির প‌রিকল্পনার কথাও জানান সদ‌্য যাত্রা শুরু করা স্কু‌লের প‌রিচালক ও অ্যাসোসিয়শনের সভাপ‌তি ওমর ফারুক। 

স্কু‌লে আরও শিশু‌-কি‌শোররা ভ‌র্তি হ‌ওয়ার সু‌যোগ আছে জা‌নি‌য়ে প‌রিচালক ক‌মিউ‌নি‌টির সবাই‌কে এই সু‌যোগ গ্রহণ করার অনু‌র‌োধ জানান। বাংলা‌দেশ থেকে হাজার হাজার মাইল দূ‌রে ডেনমার্ক প্রবা‌সে যারা নি‌জের সন্তা‌নের জন‌্য এই সু‌যোগ নিতে চান তারা যোগা‌যোগ কর‌তে পা‌রেন, বাংলা বর্ণমালা স্কুল প্রয‌ত্নেঃ Bellahøj skole, Svenskelejren 18, Copenhagen NV. প্রতি রোববার দুপুর ১২টা থেকে ২টা। পরিচালনা পরিষদঃ মো ওমর ফারুক ফোন নং 26343675,জালাল সুমন ফোন নং 29878457 খোরশেদ আলম  ফোন নং 42174644 এবং বাংলা‌দেশ এ‌সো‌সি‌য়েশ‌ন অব ডেনমা‌র্কের ফেসবুক পেইজ।

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)’র ২০২৬–২৭ সেশনের ৭৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে...
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) স্টেট পার্লামেন্ট নির্বাচনে ক্যাম্পবেলটাউন আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত স্থানীয়...
প্রবাসের ব্যস্ত জীবনে এক সন্ধ্যার জন্য যেন ফিরে এল বাংলাদেশ। স্মৃতিচারণ, আড্ডা, গান, নাচ, কবিতা, নাটক আর হাস্যরসে প্রাণবন্ত হয়ে উঠল অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টের নেরাং বাইসেন্টেনিয়াল হল। বাংলাদেশি...
মাওলিদুর রাসুল (সা.) উপলক্ষে কুয়ালালামপুরে মিলাদ মাহফিল করেছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া। গত মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুরে বাংলাদেশি অধ্যুষিত এলাকা হাংতুয়ায় চকোলেট রেস্টুরেন্টের হলে অনুষ্ঠিত এই...
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৮ বছর বয়সী এক তরুণও রয়েছেন। একই সময়ে নতুন করে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৫১ জন এবং...
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কমতে পারে তাপমাত্রা। আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। 
চব্বিশের জুলাই অভ্যুত্থান সৃষ্টির পেছনে সবেচেয়ে বেশি অবদান রেখেছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার ছবি মেট্রোরেলের পিলারে অঙ্কন করা হবে।
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর