কানাডা সাহিত্য উৎসব ২০২৬

কানাডার মূলধারা সাহিত্যমানচিত্রে বাঙালির চিহ্ন

আপডেট : ০২ জুন ২০২৬, ০১:২২ পিএম

কানাডা সাহিত্য উৎসব ২০২৬-এর সূচনা বক্তব্যে একত্রিশ গ্রন্থের লেখক অনুবাদক ও সাহিত্য সংগঠক সুব্রত কুমার দাস কানাডার মূলধারার সাহিত্যের সাথে নিজেদের প্রাসঙ্গিক রাখার জন্য বাঙালি সাহিত্যিকদের যুথবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। বহুভাষাভাষী মানুষের দেশ কানাডার বৃহত্তর টরন্টোর আরেক শহর মিসিসাগায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে অনুষ্ঠিত হয়ে গেল তিনদিনব্যাপী কানাডা সাহিত্য উৎসব ২০২৬।

গত ১৫, ১৬ ও ১৭ই মে তিনদিন ব্যাপী মিসিসাগার ’সম্প্রদায় থিয়েটার ও স্টুডিও’ হলে অনুষ্ঠিত সাহিত্য উৎসবে ইংরেজি ভাষার লেখকদের সাথে অন্যান্য ভাষার অভিবাসী লেখকেরাও যোগ দেন। তিনদিনব্যাপী উৎসবের অনুষ্ঠানমালায় সকল ভাষার জন্য পৃথক পৃথক সেশন রাখা হয়েছিল। অন্যান্য ভাষার মধ্যে হিন্দি, উর্দু, পাঞ্জাবী, মালয়ামালম প্রভৃতির পাশাপাশি বাঙালি লেখক-কবি-গবেষক ও অনুবাদকবৃন্দ অংশগ্রহণ করেন। টরন্টো ও অন্টারিও প্রদেশের অন্যান্য শহর থেকেও বিপুলসংখ্যক নন্দিত বাঙালি লেখক সাহিত্য উৎসবে যোগদান করেন।

বাঙালি লেখকদের দীর্ঘ তিন ঘণ্টার আনন্দ-উৎসবে ভরপুর অনুষ্ঠানটি ছিল উৎসবের শেষ দিন ১৭ মে রোববার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত। বাঙালিদের অনুষ্ঠানটি সুপরিকল্পিত চারটি পর্বে ভাগ করা ছিল। প্রথমেই ছিল কানাডীয় সাহিত্যকর্মের বাংলা অনুবাদ। এ অংশটিতে ছিলেন প্রবীণ  লেখক ও অনুবাদক ড. দিলীপ চক্রবর্তী, লেখক আকবর হোসেন, লেখক ও অনুবাদক সুজিৎ কুসুম পাল, এবং সঞ্চালনায় ছিলেন বুয়েটিয়ান লেখক মনীষ পাল। তারা কানাডীয় সাহিত্যের বাংলায় অনুবাদ ও বাংলা সাহিত্যের ইংরেজীতে অনুবাদের নানাবিধ প্রসংগ, অনুবাদের সময় ব্যক্তিগত অভিজ্ঞতা ও সুবিধা-অসুবিধা বিষয়ে আলোকপাত করেন, যা অন্যদের জন্য শিক্ষণীয়। তাদের মতে কানাডায় সাহিত্যকর্মে নিয়োজিত থাকতে ও মূলস্রোতের সাহিত্যে প্রাসঙ্গিক থাকতে ইংরেজি সাহিত্যকর্মের সাথে যোগসুত্র গড়ে তোলা প্রয়োজন।

দ্বিতীয় পর্বে ছিল কানাডায় বসবাস করে বাংলায় লেখালেখির সুবিধা-অসুবিধা ও অভিজ্ঞতা বিনিময়। অংশ নিয়েছিলেন প্রবাসী লেখিকা তেহজিনা এমদাদ, লেখক স্বপন কুমার দেব, লেখিকা জাহান সৈয়দ, এবং সঞ্চালনায় ছিলেন লেখিকা ড. জান্নাতুল ফেরদৌস।

তৃতীয় পর্বে ছিল কবি ও কবিতা নিয়ে আবৃত্তি ও আলাপচারিতা। সেখানে উপস্থিত ছিলেন টরন্টোয় বসে বাংলা ও ইংরেজিতে সাহিত্যচর্চারত কবি হোসনে আরা জেমী, কবি রোকসানা পারভিন শিমুল, কবি তাসলিমা হাসান, এবং এ পর্বটি সঞ্চালনায় ছিলেন নাট্য নির্দেশক সংগঠক ও আবৃত্তিকার লেখক আহমেদ হোসেন।

CanLit Festival photo1

শেষ পর্বে ছিল কানাডায় বসবাসরত পাঁচজন কবি ও লেখকের সম্প্রতি প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন। এপর্বটি সঞ্চালনায় ছিলেন বাংলা সাহিত্যিকদেরকে স্থানীয় মূলধারার সাহিত্যের সাথে সংযোগ ঘটানোর কাজে নিবেদিতপ্রান লেখক সুব্রত কুমার দাস।

পাঁচজন কবি ও লেখকের মধ্যে ছিলেন কবি-লেখক-সাংবাদিক-সম্পাদক আতোয়ার রহমান তাঁর সম্প্রতি প্রকাশিত বই ’মধ্যরাতের শিকার’ নিয়ে, প্রকেীশলী একাধিক বইয়ের লেখক সুশীল কুমার পোদ্দার উপস্থিত ছিলেন তাঁর সম্প্রতি প্রকাশিত বই ’অবলাচরণ’ নিয়ে, প্রকৌশলী লেখক স্বপন সিকদার ছিলেন তাঁর আত্মজৈবনিক গদ্যেও বই ’অফুরন্ত ভালবাসা’ নিয়ে,  ২০২৬-এ প্রকাশিত ’সিঙ্গেল মাদার’ উপন্যাস নিয়ে ছিলেন অনেকগুলি উপন্যাসের লেখক জাকারিয়া মুহাম্মদ ময়ীনউদ্দিন, এবং অখিল সাহা তার ২০২৬ একুশে বইমেলায় প্রকাশিত দ্বিতীয় কবিতার বই ’ইঁদুরগিবৎ পর্ব’ নিয়ে।

সুব্রত কুমার দাসের সঞ্চালনায় ও কবি-লেখকদের আলাপচারিতায় পর্বটি মনোগ্রাহী হয়ে ওঠে। পর্বগুলি চমৎকার আলাপচারিতায় জমজমাট হয়ে উঠেছিল। প্রত্যেক পর্বের শেষে কিছু সময় ছিল দর্শক-শ্রোতাদের জন্য প্রশ্নোত্তর পর্ব। অনুষ্ঠানে আগত তরুণেরা অনুবাদ বিষয়ক ও অন্য ভাষার দর্শকেরা নানান কৌতুহলী প্রশ্ন করেন। সাহিত্য উৎসবের বাংলা অংশের আয়োজনে মিডিয়া পার্টনার ছিল এনআরবি টেলিভিশন এবং বাংলামেইল পত্রিকা। অফিসিয়াল ফটোগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করেন দীপক সুত্রধর। কানাডার বাঙালিদের সাহিত্যচর্চার বিভিন্ন অনুষ্ঠানে উদার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আইনজীবি ব্যারিষ্টার শামীম আরা সাহিত্য উৎসবেও তাঁর উষ্ণ হাত নিয়ে এগিয়ে এসেছিলেন।

শরতের স্নিগ্ধ আবেশ, চণ্ডীপাঠের গাম্ভীর্য আর আগমনী সুরের মূর্ছনায় অস্ট্রেলিয়ার সিডনিতে মহালয়ার আবাহনে শুরু হয়েছে দেবীপক্ষের সূচনা। শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে মহালয়াকে কেন্দ্র করে প্রবাসের...
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও ইসলামি নাশিদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শনিবার সন্ধ্যায় রাজধানী কোপেনহেগেনের মিনহাজুল কুরআন...
প্রবাসের ব্যস্ত জীবনে এক সন্ধ্যার জন্য যেন ফিরে এল বাংলাদেশ। স্মৃতিচারণ, আড্ডা, গান, নাচ, কবিতা, নাটক আর হাস্যরসে প্রাণবন্ত হয়ে উঠল অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টের নেরাং বাইসেন্টেনিয়াল হল। বাংলাদেশি...
মাওলিদুর রাসুল (সা.) উপলক্ষে কুয়ালালামপুরে মিলাদ মাহফিল করেছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া। গত মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুরে বাংলাদেশি অধ্যুষিত এলাকা হাংতুয়ায় চকোলেট রেস্টুরেন্টের হলে অনুষ্ঠিত এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর