লন্ডনে দুদিনব‍্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৮:৫৬ পিএম

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চতুর্দশ বাংলাদেশ বইমেলা। গত শনি ও রোববার দুদিনব্যাপী দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এই মেলা।

উৎসবমুখর এ আয়োজন সাহিত্যপ্রেমী, কবি, লেখক, গবেষক, সাংস্কৃতিক ও বিশিষ্টজনদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।

এবার বইমেলা উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক রুপা চক্রবর্তী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট অনুবাদক আনিসুজ্জামান এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি শামীম আজাদ।

দুদিনব্যাপী এ আয়োজনে বই প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক নানা পরিবেশনা অনুষ্ঠিত হয়। 
মেলার শেষদিন পরিবেশন করা হয় শাহানা বাজপেয়ীর একক রবীন্দ্র সঙ্গীত।

পূর্ব লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলায় কবি–লেখক–গবেষকরা। ছবি: লেখক

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি মোহাম্মদ ইকবাল ও অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কবি উদয় শংকর দুর্জয়।

শারদোৎসবের অনির্বাণ আনন্দ, বিজয়ার চিরায়ত মঙ্গলবাণী আর সম্প্রীতির শাশ্বত আহ্বানে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সাংস্কৃতিক মহাসম্মিলন। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীতের...
ফ্যাশন, মেকআপ, সৌন্দর্য ও সৃজনশীলতার সমন্বয়ে গত ১৮ অক্টোবর, ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’। শানুরাইয়ের আয়োজনে এবং নূরা’স বিউটির তত্ত্বাবধান, পরিকল্পনা ও...
ফ্রান্সের বেসাঁসোঁ শহরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কমিউনিটি বেসাঁসোঁ–এসিবিবির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান ও সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের...
শরতের স্নিগ্ধ আবহ, দেবীবন্দনার পবিত্র অনুরণন আর বাঙালির চিরায়ত ঐতিহ্যের আবাহনে সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। দর্পণ কালচারাল অ্যান্ড রিলিজিয়াস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত ১৬...
গাজার বিধ্বস্ত হাসপাতাল, চিকিৎসকদের অসহায়ত্ব আর প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়াই করা মানুষের বাস্তব চিত্র নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘লাইফ সাপোর্ট’। দোহা ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রটির...
হলিউডের আলোচিত নির্মাতা জেমস গ্রে। ‘দ্য লস্ট সিটি অব জেড’, ‘অ্যাড অ্যাস্ট্রা’, ‘টু লাভার্স’ কিংবা ‘আর্মাগেডন টাইম’-এর মতো চলচ্চিত্র দিয়ে আন্তর্জাতিক...
গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থক হিসেবে পরিচিত চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় চারটি ককটেল বিস্ফোরণ ও কয়েকটি দোকান...
পাবনার ঈশ্বরদী উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারী দুর্বৃত্তদের অতর্কিত হামলা ও গুলিবর্ষণে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর