প্রয়োজনীয় ইমেইল শিডিউল করবেন যেভাবে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৬ পিএম

‘ইমেইল শিডিউল’ করার সুবিধা অনেকদিন আগেই করেছে জিমেইল। তবে অনেকেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানেন না। জিমেইলের এই ‘ইমেল শিডিউল’ ফিচারের সাহায্যে আগে থেকে তারিখ, সময় এবং যাকে ইমেইল পাঠাতে চান, তা সেট করে রাখা যাবে। কম্পিউটার কিংবা স্মার্টফোনে কীভাবে ইমেইল শিডিউল করবেন, তা জেনে নেওয়া যাক।

স্মার্টফোনে ইমেইল শিডিউল করার নিয়ম
প্রথমে অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেমের ডিভাইসে জিমেইল অ্যাপ খুলতে হবে। দ্বিতীয় ধাপে ডেস্কটপের মতো মেইল কম্পোজ করে রেসিপিয়েন্ট অর্থাৎ যাকে পাঠাবেন তাঁর ইমেইল আইডি লিখে মেইল ড্রাফট করুন। এবার ওপরে ডানদিকে  ‘থ্রি ডট’ দেখতে পাবেন। সেখানে ট্যাপ করে ‘শিডিউল সেন্ড’ অপশন পাওয়া যাবে। এখানে ডেট-টাইম সেট করার জন্য ম্যানুয়াল অপশন থাকবে।

বেশ কিছু অপশন প্রি-সেটও করা থাকবে। সেখানে আপনি আপনার পছন্দমতো তারিখ এবং সময় বেছে নিতে পারবেন। এরপর শিডিউল সেন্ড অপশনে ক্লিক করলেই আপনার ইমেইল শিডিউল হয়ে যাবে।

ডেস্কটপে ইমেইল শিডিউল করবেন যেভাবে

ডেস্কটপ ব্রাউজারের ক্ষেত্রে ‘ইমেল শিডিউল’ করতে প্রথমে নিজের জিমেইল অ্যাকাউন্টে লগ-ইন করতে হবে। এবার ‘কম্পোজ’ অপশনে ক্লিক করে নিজের ইমেইল ড্রাফট করুন। এক্ষেত্রে যাকে ইমেইল পাঠাতে চাইছেন, তাঁর আইডি দিয়েই মেইল ড্রাফট করবেন। 

এবার পরবর্তী পর্যায়ে সেন্ড অপশনে ক্লিক করার পরিবর্তে সেন্ড বাটনের পাশে যে ‘ড্রপ ডাউন’ অ্যারো রয়েছে, সেখানে ক্লিক করুন। এবার সেখানেই আপনি ‘শিডিউল সেন্ড’ অপশন পাবেন। এই বাটনে ক্লিক করলে আপনি আগামী কয়েকদিনের জন্য কিছু প্রি-সেট অপশন দেখতে পাবেন। এখান থেকে ‘পিক ডেট অ্যান্ড টাইম’ অপশনে তারিখ এবং সময় বেছে নিতে পারবেন।

তথ্যসূত্র: দ্য ভার্জ, অ্যান্ড্রয়েড অথরিটি

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর