পাসওয়ার্ড সুরক্ষায় যা করবেন 

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১১:৩৫ এএম

বর্তমানে তথ্য প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি বেড়ে চলছে সাইবার অপরাধ। সাইবার হামলা থেকে রক্ষা পেতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টসহ ইমেইল, স্মার্টফোন ও কম্পিউটারের জন্য পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন অধিকাংশ ব্যবহারকারী। কিন্তু দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করলে সাইবার অপরাধীরা সহজেই অ্যাকাউন্ট হ্যাক করে ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে বিপদে ফেলতে পারে। তবে সাইবার হামলা সম্পর্কে অবগত ও কিছু বিষয়ে সচেতন থাকলে সুরক্ষা পাওয়া যায়।

ফিশিং
এ ধরনের প্রতারণায় হ্যাকাররা ব্যাংক, সরকারি সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে ব্যবহারকারীদের সাথে যোগাযোগ করে। তখন ব্যবহারকারীরা সেটি বিশ্বাসযোগ্য ভেবে তাদের পাসওয়ার্ড এবং ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক তথ্য দিয়ে প্রতারণার স্বীকার হন। 

ফিশিং স্ক্যামের হ্যাকাররা তাদের পদ্ধতি এখন আরও উন্নত করছে। স্পিয়ার ফিশিং বা নির্দিষ্ট ব্যক্তিদের টার্গেট করা এবং ইউআরএল হাইজ্যাকিং বা অভিন্ন ডোমেইন নেম দিয়ে ভুয়া ওয়েবসাইট তৈরি করে তথ্য গ্রহণ করা ফিশিং স্ক্যামের মধ্যে অন্যতম।

ব্রুট ফোর্স অ্যাটাক
ব্রুট ফোর্স অ্যাটাকে হ্যাকাররা বিভিন্ন কম্বিনেশনের পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট বা সিস্টেমে অ্যাক্সেস পাওয়ার চেষ্টা করে। সাধারণ পাসওয়ার্ড (যেমন ‘১২৩৪৫’, জন্মদিন বা ব্যবহারকারীর অন্যান্য ব্যক্তিগত তথ্য) এই হামলার জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ।

হাইব্রিড ব্রুট ফোর্স অ্যাটাকে এআই-চালিত টুলসহ স্বয়ংক্রিয় টুল ব্যবহার করা হয়। ফলে এই হ্যাকিং পদ্ধতিটি আরও শক্তিশালী হয়ে উঠেছে। মুহূর্তেই হাজার হাজার পাসওয়ার্ড বিন্যাস করে হ্যাকিংয়ে কাজে লাগানো যায়।

ম্যান-ইন-দ্য-মিডল অ্যাটাক
সাধারণত যেসব যোগাযোগ মাধ্যম খুব একটা সুরক্ষিত নয়, সেখানে ম্যান-ইন-দ্য-মিডল অ্যাটাক হয়ে থাকে। এই হামলায় সাইবার হামলাকারীরা সার্ভার এবং ক্লায়েন্টদের মধ্যে অথেনটিকেশনের বার্তাগুলোকে বাধা দেয়।
 
যেসব ব্যবহারকারীরা অনিরাপদ ওয়েবসাইটে লগ ইন করে, হ্যাকাররা তাদের পর্যবেক্ষণ করে। এই লগ ইন ডেটা আরেকজন হ্যাকারের কাছে পাঠানো হয়, যে কি না সেই ব্যবহারকারীদের একটি ভুয়া ওয়েবসাইটে নিয়ে যায়। 

কি-লগিং
পাসওয়ার্ড চুরির আরেকটি পদ্ধতি হল কি-লগিং। এতে হ্যাকাররা ব্যবহারকারীর ডিভাইসে নজরদারি করার জন্য বিভিন্নভাবে (ম্যালওয়্যার, ইউএসবি ড্রাইভ বা সংযুক্ত কিবোর্ডের মাধ্যমে) সফটওয়্যার ইনস্টল করে এবং ব্যবহারকারীর প্রতিটি কিস্ট্রোক রেকর্ড করে। আর এভাবে হ্যাকাররা ব্যবহারকারীদের পাসওয়ার্ড এবং অন্যান্য গোপন তথ্য নিতে পারে। 

পাসওয়ার্ডের নিরাপত্তা বাড়াবেন যেভাবে
প্রাতিষ্ঠানিক পর্যায়ে পাসওয়ার্ড তৈরি এবং এর ব্যবহার সম্পর্কে নীতিগুলো কঠোর হওয়া প্রয়োজন। ব্যবহারকারীদের পাসওয়ার্ড হিসেবে সংক্ষিপ্ত, সহজ, অক্ষরের ব্যবহার অথবা ব্যক্তিগত বিবরণ ব্যবহার করা উচিত। তবে ব্রুট ফোর্স অ্যাটাকের মতো হামলাগুলো থেকে সুরক্ষা পেতে অটো-জেনারেটেড পাসওয়ার্ডসহ জটিল পাসওয়ার্ড বেশি কার্যকরী।

ব্যবহারকারীদের সম্ভাব্য ফিশিং স্ক্যাম সম্পর্কে সবসময় সতর্ক থাকা জরুরি। কোনো ব্যক্তি অথবা কোনো ওয়েবসাইট এবং অ্যাপে গোপন তথ্য শেয়ার করার আগে বৈধতা যাচাই করুন।

মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) অ্যাকাউন্টগুলোতে নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর তৈরি করে। এতে হ্যাকাররা অ্যাক্সেস পেতে পারে না। পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহারের মাধ্যমে জটিল পাসওয়ার্ড তৈরি করা যায়। এতে পাসওয়ার্ডটি নিরাপদ থাকে। এটি এমন একটি সংগঠিত এবং এনক্রিপ্টেড পদ্ধতি যা ব্যবহারকারীর পাসওয়ার্ডকে অনেক বেশি শক্তিশালী করে।

তথ্যসূত্র: সিনেট, টেক টার্গেট

চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডাব্লিউএআইসি) ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...
দেশের রাস্তায় এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চলার মাইলফলক অর্জন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই...
আধুনিক নগর জীবনের যাতায়াতকে আরও সহজ ও পরিবেশবান্ধব করতে দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল এনেছে রিভো বাংলাদেশ। ‘রিভো সি৩৫’ ও ‘রিভো সি৩৫-ওয়াই’ নামের মডেল দুটি বৃহস্পতিবার রাজধানীর রেডিসন...
স্মার্টফোন ব্যবহারে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এখন অনেক ব্যবহারকারীর অন্যতম চাহিদা। সেই সঙ্গে ছবি তোলার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচারও যুক্ত হচ্ছে নতুন প্রজন্মের...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর